Friday, June 12, 2026

জামিনের আবেদনের শুনানি শেষ, স্কুল নিয়োগ মামলায় জামিন কি পাবেন পার্থ!

Date:

Share post:

প্রাথমিকের নিয়োগ মামলার একটি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। সোমবার, এই সংক্রান্ত মামলার শুনানি শেষে আপাতত রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি।

প্রাথমিকের নিয়োগ মামলায় পার্থকে ২০২২ সালে প্রথম গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই তিনি জেলে বন্দি। এর আগে ইডির মামলায় তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমাসের শুরুতে আলিপুরের বিশেষ CBI আদালত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলায় ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে। এখন শুধু বাকি প্রাথমিকের মামলা। এদিন সেই মামলার শুনানিতে পার্থের আইনজীবী জানান, প্রাথমিকের মামলায় জামিন পেয়ে গেলে তাঁর মক্কেল জেল থেকে বেরোতে পারবেন।

গত ২৭ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেখানে পার্থ ছাড়াও অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের নাম রয়েছে। এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার পরে অভিযুক্তদের তালিকা থেকে তাঁর নাম বাদ যায়। নিয়োগ মামলায় অনেকেই জামিন মিলেছে। কেন তাঁর মক্কেলকে জামিন দেওয়া হচ্ছে না- বার বার এদিন আদালতে সেই প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবীরা। পাল্টা সিবিআইয়ের যুক্তি, নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ পার্থ। তিনি যথেষ্ট প্রভাবশালী। তিনি জেল থেকে বেরোলে তদন্ত বাধা প্রাপ্ত হতে পারে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...