Friday, June 12, 2026

জয়ের পরই সূর্যের গলায় প্রতিবাদের সুর, বোর্ডের নীতি নিয়ে কী বললেন?

Date:

Share post:

তিক্ততা এবং একরাশ ঘৃণার আবহেই রবিবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল ভারত(India)। মাঠে কার্যত পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় দল। সেইসঙ্গে নীরবেই উপেক্ষা করেছে প্রতিপক্ষকে। ম্যাচ শেষে প্রতিবাদের সুর সূর্যের গলায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সংবাদিক সম্মেলন সর্বত্রই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ দেশকে জবাব দিলেন।

সংক্ষিপ্ত কথায় নিজের অনুভূতি ব্যক্ত করেন সূর্য। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা। অপারেশন সিন্দুরের পরও পহেলগাঁও কাণ্ডের ক্ষত শুকাইই নি তা বুঝিয়ে দিলেন সূর্য। তাঁর কথায়, ‌আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই অনুপ্রাণিত করুক আমাদের।

এরপর সাংবাদিক সম্মেলনেও সরব হলেন ভারত। প্রসঙ্গ উঠতেই সূ্র্য়ের জবাব, “ আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই। আমরা পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।আমার মনে হয় স্পোর্টসমানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। ভারতীয় সেনাবাহিনীরও পাশে রয়েছি। আমরা এখানে আসার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, খেলতে আসছি। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠেই এর যথাযথ জবাব দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।”

রবিবার ছিল সূর্য কুমারের জন্মদিন। ম্যাচ শেষে ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানায় সমর্থকরা। এই প্রসঙ্গে বার্থ ডে বয় বলেন সূর্য বলেন, ‘’পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।’’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে-বলে নজর কাড়লেন কারা? দেখুন স্কোরশিট

কুলদীপ অক্ষররা শুরু থেকে স্পিনের ভেলকি দেখাচ্ছেন। ভারতীয় স্পিনারদের নিয়ে সূর্য বলেন, ‘’ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে স্পিনারদের বড় ভূমিকা ছিল। সেখান থেকেই শুরু হয়েছে। আমি স্পিনারদের খেলাতে পছন্দ করি।’’ ম্য়াচ শেষে সাজঘরে সূর্যের জন্মদিন পালন হয়।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...