Friday, June 12, 2026

ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে! নিয়ন্ত্রণ দুমড়ে-মুচড়ে গেল পরপর চারটি গাড়ি

Date:

Share post:

ফের ভয়ঙ্কর দুর্ঘটনা মা উড়ালপুলে(Maa Flyover)। সোমবার দুপুরে অতিরিক্ত দ্রুত গতিতে এসে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তারপর একের পর এক চারটি গাড়িই ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় (Maa Flyover Accident)। তবে হতাহতের কোনও খবর নেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলোকে উদ্ধার করেছে।

জানা গিয়েছে, সায়েন্স সিটি (Science City) থেকে পার্ক সার্কাসের (Park Circus) দিকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি গাড়ি। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পর পর তিনটি গাড়িকে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্থ হয় চারটি গাড়ি-ই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি। অভিযোগ, ঘাতক গাড়িটি ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে চলছিল, যেখানে মা ফ্লাইওভারে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিমি প্রতি ঘণ্টা।

উল্লেখ্য, মা ফ্লাইওভারে অতিরিক্ত গতির ফলে আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। কিছুদিন আগে রাতের বেলা ফ্লাইওভারে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়। মোতায়েন থাকে ট্রাফিক পুলিশও। তবুও বারবার ঘটছে দুর্ঘটনা। আরও পড়ুন : কেন্দ্রীয় আধিকারিককে পিষে দিল BMW! দিল্লিতে পথ দুর্ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...