Thursday, June 11, 2026

কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন সৌমেন সেন

Date:

Share post:

অবসর নিলেন কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Chief Justice T. S. Sivagnanam)। তাঁর স্থানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি সৌমেন সেন (Juatice Soumen Sen)। সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রক এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
কলকাতা হাই কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি হওয়ায় আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম সম্প্রতি তাঁকে মেঘালয় হাই কোর্টের (Meghalay High Court) প্রধান বিচারপতি করার সুপারিশ করেছে। ফলে ভবিষ্যতে তাঁকে কলকাতা ছাড়তে হতে পারে বলেই জল্পনা।

২০১১ সালের এপ্রিল মাস থেকে হাই কোর্টে বিচারপতি পদে রয়েছেন সৌমেন সেন। তাঁর চাকরির মেয়াদ ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্ত। বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে তাঁর ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য। একসময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইনি মতবিরোধের কারণে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এখন দেখার, স্থায়ী প্রধান বিচারপতির পদে শেষ পর্যন্ত কাকে নিয়োগ করে কেন্দ্র। আরও পড়ুন : বেআইনি পদ্ধতিতে তালিকা সংশোধনে হলে বিহারের পুরো SIR বাতিল হবে: কড়া প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...