Saturday, April 11, 2026

বহুতলের ১৯তলা থেকে পড়ে মৃত্যু: খুন না আত্মহত্যা! তদন্তে পুলিশ

Date:

Share post:

কলকাতার (Kolkata) অভিজাত আবাসনে ১৯ তলা থেকে পড়ে এক তরুণীর রহস্যমৃত্যু। দেহটিকে উদ্ধার করে NRS হাসপাতালে ময়নাতদন্তে (Post-mortem) পাঠিয়েছে পুলিশ। তবে খুন (Murder) নাকি আত্মহত্যা (Suicide) সেই রহস্যের উত্তর এখনও মেলেনি। আরও পড়ুন : মদ্যপান করেননি BMW দুর্ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গগনপ্রীত, উঠছে একাধিক প্রশ্ন

মৃতা সঞ্চিতা আগারওয়াল(৪২)স্বামী ও দুই মেয়ের সঙ্গে বহুতল কমপ্লেক্সে (Complex) থাকতেন। বিলাসবহুল আবাসনটি বাইপাসের (bypass) পাশেই অবস্থিত। আজ ভোরে সাড়ে ৫টা নাগাদ কমপ্লেক্সের নীচে সঞ্চিতার নিথর দেহ পড়ে থাকতে দেখেন আবাসিকরা। পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

তদন্ত চলাকালীন পুলিশ ১৯ তলা ফ্ল্যাটের ব্যালকনিতে একটি বসার টুল খুঁজে পায়, যা দেখে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, তিনি নিজেই ব্যালকনিতে উঠে ঝাঁপ দেন। জানা গেছে, সঞ্চিতা বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...