Monday, June 15, 2026

ফাইনালে উঠলেও বজায় থাকবে ‘বয়কট নীতি’!পাকিস্তানকে জবাব রণকৌশল তৈরি ভারতের

Date:

Share post:

ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পরেও বিতর্ক থামছে না। টসের সময় থেকে শুরু হয়েছিল বিতর্ক। এবার বয়কটের সুর আরও জোড়াল করল ভারত। চ্যাম্পিয়ন হলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া (Team India)। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করতে পারে ভারত।

পহেলগাঁও এবং অপারেশন সিন্দুর অধ্যায়ের পর প্রথমবার  ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। তিক্ততার আবহে পড়শি দেশের সঙ্গে কোনও রকম সৌজন্য দেখায়নি ভারত। টস থেকে ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ দলের সঙ্গে  করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। এবার আরও সুর চড়াল ভারত।

সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, “যদি ভারত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে উঠে, তাহলে ভারতীয় ক্রিকেটাররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসি’র প্রধান হিসেবে ওঁরই ট্রফি হাতে তুলে দেওয়ার কথা। জিতলে এসিসি প্রধানের হাত থেকে ট্রফিও নেবেন না সূর্যকুমার যাদব।”

মাঠে পাকিস্তানকে দুরশুম করেই শুধু খান্ত হয়নি ভারত। একইসঙ্গে প্রতিপক্ষ দলের সঙ্গে সৌজন্যও বয়কট করে ভারত। এবার পাকিস্তানকে আরও বড় জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে ভারত।

আরও পড়ুন: ফের ধাক্কা পাকিস্তানের! ম্যাচ রেফারি নিয়ে পিসিবির আবেদন খারিজ আইসিসির

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, “প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য ছাত্রদের নির্দেশ দেন কোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে,  গম্ভীর ক্রিকেটারদের বলেছিলেন সোশাল মিডিয়া থেকে দূরে থাকো। বাইরের কোনও কিছু ভেবো না। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পহেলগাঁওয়ে কী হয়েছে ভুলে যেও না। প্রতিপক্ষের সঙ্গে করমর্দন যেমন করবে না তেমনই বাড়তি গুরুত্ব দেবে না। মাঠে নিজেদের সেরাটা দাও এবং দলকে জেতাও।”

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...