Saturday, April 11, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন, নিখোঁজ একাধিক! চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

দেবভূমে দুর্যোগ, মঙ্গলবার ভোররাত থেকে মেঘভাঙা বৃষ্টি ও ধসের ফলে বিপর্যস্ত উত্তরাখণ্ডের দেরাদুন (heavy rain triggers in Uttarakhand again)। জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক বাড়ি, গাড়ি ও দোকান। নিখোঁজ বহু। পরিস্থিতির কথা মাথায় রেখে জেলাশাসকের তরফে দেরাদুনের সমস্ত স্কুল (প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে তামসা নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাপকেশ্বর মহাদেব মন্দির । মন্দিরের বাইরে শিবমূর্তি জলের তোড়ে ভেসে গিয়েছে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, নদীর জলস্তর বাড়তে শুরু করে এবং মন্দির চত্বর সম্পূর্ণ ডুবে যায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। টং নদীর উপরে সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় দেরাদুনের সঙ্গে পাচ্চাদুন এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন এবং যান চলাচল ব্যাহত। গাড়ি সিমলা বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিকাশ নগর হাইওয়ে বন্ধ রাখা হয়েছে।জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে।এদিকে তুমুল বৃষ্টির পর ঋষিকেশের চন্দ্রভাগা নদী সকাল থেকেই ফুলে ফেঁপে বইছে। প্লাবিত একাধিক রাস্তা। পরিচিতি থেকে নজর রাখছে প্রশাসন। দুর্যোগের পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়া জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও (Uttarakhand CM Pushkar Singh Dhami) ।

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...