Monday, June 15, 2026

সুখবর: আরও সস্তা মাদার ডেয়ারির দুধ! কমছে আইসক্রিম-পনিরের দামও

Date:

Share post:

আমজনতার জন্য বড় সুখবর। একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম (Price) কমানোর ঘোষণা করল মাদার ডেয়ারি (Mother Dairy)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Govt.) জিএসটি কাঠামোয় পরিবর্তন এনেছে। একাধিক পণ্যকে শূন্য বা সর্বনিম্ন ৫ শতাংশ করস্ল্যাবে আনার ফলে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বাজারে সরাসরি প্রভাব পড়েছে। সেই পরিস্থিতিতে পনির, মাখন, চিজ, ঘি, মিল্কশেক, আইসক্রিমের দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা।

যেমন, ৫০০ গ্রাম মাখনের দাম ৩০৫ টাকা থেকে নামিয়ে আনা হয়েছে ২৮৫ টাকা। একটি বাটারস্কচ কোন আইসক্রিম ৩৫ টাকার বদলে মিলবে ৩০ টাকায়। ইউএইচটি দুধের দামও কমেছে। ১ লিটার টেট্রা প্যাক টোনড মিল্কের দাম ৭৭ টাকা থেকে নামিয়ে ৭৫ টাকা করা হয়েছে। তবে ফুলক্রিম বা টোনড পাউচ দুধের দামে কোনও পরিবর্তন হবে না, কারণ এর উপর জিএসটি আগে থেকেই প্রযোজ্য ছিল না। আমুলও আগেই জানিয়েছে, পাউচ দুধের দাম অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: দেশের বাইরেও চাহিদা বাড়ছে তন্তুজ শাড়ির! ব্যতিক্রম কী

মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মণীশ বন্দিশ জানিয়েছেন, “উপভোক্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা করছাড়ের পুরো সুবিধাই সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।”শিল্পমহলের ধারণা, এই সিদ্ধান্ত বাজারে প্রতিযোগিতা বাড়াবে। নজর এখন অন্য এফএমসিজি সংস্থাগুলির দিকে—তাঁরা একই পথে হাঁটবেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বাজার।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...