Sunday, April 12, 2026

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি এড়াতে ধানচাষিদের জন্য ‘স্বর্ণধান’, জানালেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে ধানচাষিদের যাতে ক্ষতির মুখে পড়তে না হয়, সে জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নদীবেষ্টিত এলাকার জন্য গবেষণা করে তৈরি হয়েছে নতুন জাতের ধান—‘স্বর্ণধান’। সুন্দরবন-সহ নদীবেষ্টিত অঞ্চলের কৃষকদের মধ্যে ইতিমধ্যেই সেই ধান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ধান থেকে উৎকৃষ্ট মানের চাল হয় এবং সহজে নষ্ট হয় না।

মুখ্যমন্ত্রী বলেন, নদীবেষ্টিত এলাকায় প্রায়ই বন্যা বা লবণাক্ত জলের কারণে ধানের ক্ষতি হয়। এতে কৃষকেরা দীর্ঘদিন সমস্যায় পড়েছিলেন। রাজ্য এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে সমাধানের চেষ্টা করেছে। শুধু ধানের নতুন জাত নয়, চাষিদের জন্য বিমার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

এদিনই ডিভিসির অতিরিক্ত জলছাড়ার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একদিকে আমরা চাষিদের ক্ষতি এড়াতে নতুন ধানের ব্যবস্থা করছি, অন্যদিকে হঠাৎ জলছাড়ার কারণে তারা বিপাকে পড়ছেন। কৃষক মহলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁদের মতে, ‘স্বর্ণধান’ প্রয়োগে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে।

আরও পড়ুন – দুর্গাপুজোয় বাণিজ্য ৭৮ হাজার থেকে ১ লক্ষ কোটির! প্রাথমিক সমীক্ষায় ইঙ্গিত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...