Saturday, April 11, 2026

কোচেই সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় দিমিত্রির! মরশুমের শুরুতেই প্রবল চাপে মোলিনা

Date:

Share post:

মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে প্রত্যাশা মতো সাফল্য আসেনি, এরপর এসিএল ২-র(ACL2) প্রথম ম্যাচে ধাক্কা খেতে হল মোহনবাগানকে(Mohun bagan)। এই পরিস্থিতিতে কোচ হোসে মোলিনার রণকৌশল নিয়ে উঠতে শুরু করেছে। আলাহ এফকের মতো বিদেশিহীন দলের বিরুদ্ধেও ঘরের মাঠে পরাজিত হতে হয়েছে সবুজ মেরুনকে। ম্যাচের পর গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে হোসে মোলিনাকে।

খালি চোখে দেখে যা বোঝা যাচ্ছে তাতে  মোহনবাগান শিবিরের সব কিছুই ঠিকঠাক নেই।  ম্যাচ শেষে সেটা প্রমাণিত হল। এই ম্যাচে শুরুতে তিন বিদেশিকে নামিয়েছিলেন মোলিনা। পরে আরও দুই বিদেশিকে নামান। তিনি কিন্তু দিমিত্রির মতো নির্ভরযোগ্য ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে রেখে দেন।

ম্যাচ শেষে মাঠের মধ্যেই অজি স্ট্রাইকারের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হল মোহনবাগান কোচের। দূর থেকে দেখে যা মনে হয়েছে কোচ এবং ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে যা একেবারেই ভালো দৃশ্য নয় মোহনবাগানের জন্য।

যদিও সাংবাদিক সম্মেলনে মোলিনাকে দল  নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সেই প্লেয়ারদের নামাবো যারা দলে জয় অবদান রাখতে পারবেন।” পাশাপাশি গো ব্যাক ধ্বনি উঠলেও কোনো রকম চাপ নিচ্ছেন না স্প্যানিশ কোচ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আমার উপর কোন চাপ নেই আমি জানি আমি কি করতে চলেছি তাই কোন রকম চাপ আমি নিচ্ছি না।”

পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম বল পজিশনে এগিয়ে ছিলাম সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হত। প্রতিপক্ষ দল এর আগের ১৬ খানা ম্যাচ খেলে এসেছে আমরা যদি আরও বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারতাম তাহলে ভালো হত।”

আরও পড়ুন :এসিএলের শুরুতেই ধাক্কা, মোলিনার দল এখনও তৈরিই হয়নি

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুক কিন্তু কোচের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেনয ম্যাচ শেষে বেরোনোর সময় তিনি বলেন, “মোলিনার রণকৌশল দিয়ে আমার কিছু বলার নেই। তবে ব্যক্তিগতভাবে আমার মত আমরা প্রথমার্ধে অনেক বেশি ডিফেন্সিভ খেলেছিলাম আর একটু বেশি অ্যাটাকিং খেললে ভালো হত। প্রাক মরশুম প্র্স্তুতির পরই আমরা খেলতে নেমেছিলাম হয়তো এই ম্যাচে হারের পরে আমাদের অংকটা কঠিন হয়ে গেল।”

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...