Monday, June 15, 2026

উৎসবের ঢাকে কাঠি, আজ রাজ্য জুড়ে বিশ্বকর্মা বন্দনা 

Date:

Share post:

আকাশে রঙিন ঘুড়ির কাটাকুটি খেলা, মন্দিরে মন্দিরে দু-চাকা,চার চাকার লম্বা লাইন। আজ বিশ্বকর্মা পুজো (Viswakarma Puja)। অর্থাৎ অফিসিয়াল ভাবে দুর্গাপুজোর (Durga Puja) কাউন্টডাউন শুরু। এবছর আবার সেপ্টেম্বরের শেষ লগ্নেই বাঙালির মহোৎসবের সূচনা, তাই ১৭ সেপ্টেম্বর (বুধবার) দেবশিল্পীর আরাধনার মধ্যে দিয়েই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। আজ রাজ্যের তরফে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

বিশ্বকর্মা যেহেতু কর্মের দেবতা তাই অনেকেই তাকে স্বর্গের ইঞ্জিনিয়ার বলে অভিহিত করেন। এদিন কলকারখানায় ছুটি থাকে। গৃহস্থ বাড়িতে গাড়ি বা যন্ত্রাংশ পুজো করার রীতি দেখা যায়। যেখানে যেখানে যন্ত্র নিয়ে কাজ, সেখানেই আজ বিশ্বকর্মার বন্দনা। জেনে নিন ২০২৫ সালের বিশ্বকর্মা পুজোর শুভ তিথি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত:- ভাদ্র কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত রয়েছে। এদিনের শুভ সময় হিসাবে রয়েছে অমৃত যোগ ও মাহেন্দ্র যোগও। অমৃত যোগ রয়েছে সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। এরপর পুনরায় সকাল ৯টা ২৯ মিনিট থেকে সকাল ১১টা ৭ মিনিটের মধ্যে রয়েছে অমৃত যোগ। মাহেন্দ্র যোগ রয়েছে, দুপুর ৩টে ৯ মিনিট গতে বিকেল ৪টে ৪৬ মিনিটের মধ্যে, ফের তা রয়েছে সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মত:- একাদশী রাত ১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত থাকবে। মহেন্দ্র যোগ রয়েছে, দুপুর ১টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড থেকে ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে, ফের রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত। এদিকে, অমৃত যোগ রয়েছে, সকাল ৭টা ৩ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে, ফের সকাল ৯টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ১১টা ৬ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে, পুনরায় দুপুর ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড থেকে বিকেল ৪টে ৪৭ মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে।

 

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...