Sunday, June 14, 2026

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত বনাম পাকিস্তান, রেকর্ডের লক্ষ্যে নীরজ

Date:

Share post:

বৃহস্পতিবার ফের ভারত পাকিস্তানের লড়াই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন নীরজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম। এশিয়া কাপে তিক্ততার আবহেই ফের মুখোমুখি হবেমন ভারত ও পাকিস্তানের দুই অ্যাথলিট।

ফাইনালে ওঠার জন্য দরকার ছিল ৮৪.৫০ মিটারের থ্রো। সেই লক্ষ্যমাত্রা ২৭ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট প্রথম থ্রোতেই অর্জন করে নেন। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়াও ফাইনালে উঠেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

অন্যদিকে, পাকিস্তানের আরশাদ নাদিম প্রথম দু’টি থ্রোয়ে মাত্র ৭৬.৯৯ এবং ৭৪.১৪ মিটার ছুড়ে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। অস্ত্রোপচার করানোর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নাদিম। প্রথম দু’টি চেষ্টায় প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। প্রথম চেষ্টা ৭৬.৯৯ মিটার এবং দ্বিতীয় চেষ্টায় ৭৪.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় তথা শেষ চেষ্টায় ফাইনালের টিকিট পেয়ে যান নাদিম।

নীরজ বলছেন, “প্রথম রাউন্ডে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে দারুণ লাগছে। এখন আমাকে তরতাজা থাকতে হবে। আরও মনোযোগ দিতে হবে। ফাইনালের জন্য প্রস্তুত রয়েছি।”

আরও পড়ুন: মোদির জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন মেসি

এর আগে মাত্র দু’জন অ্যাথলিট পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। চেক রিপাবলিকের জান জেলেজনি ও গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের পর সেই তালিকায় নিজের নাম লেখাতে মুখিয়ে থাকবেন নীরজ।

 

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...