Friday, June 12, 2026

সামসেরগঞ্জ অশান্তি তদন্তে এনআইএয়ের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

Date:

Share post:

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে অশান্তির ঘটনায় তদন্ত নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে, দুর্গাপুজোর আগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন না দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে প্রতিবাদ ঘিরে সামসেরগঞ্জে অশান্তি ছড়ায়। বহু বাড়িঘর ও সম্পত্তি ভাঙচুর হয়। সেই ঘটনাকে ঘিরেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার শুনানিতে এনআইএ-র ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত জানায়, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সংস্থা তদন্তে হাত দেয়নি। আদালতের পর্যবেক্ষণ, “এখানে রাজ্যের তদন্তে ত্রুটি আছে বলে অভিযোগ উঠছে। এনআইএ চাইলে তদন্তে নামতে পারত। কিন্তু তেমন পদক্ষেপ তারা নেয়নি।” রাজ্যের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “মোট ১০৯টি মামলা রুজু হয়েছে, চার্জশিটও দাখিল হয়েছে। নতুন কোনও অশান্তির খবর নেই।” ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের সাফাই, এখনও পর্যন্ত আলাদা করে ক্ষতিপূরণ দেওয়া হয়নি কারণ ভ্যালুয়েশন সম্পূর্ণ হয়নি। এর প্রেক্ষিতে আদালত জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তদন্তের অগ্রগতির রিপোর্টও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ নভেম্বর নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন- শুভেন্দু-অমিতাভের লবির ঠেলায় রাজ্য কমিটি গঠন করতে হিমশিম খাচ্ছেন শমীক!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...