Friday, June 12, 2026

শিল্পের মর্যাদা পেল লজিস্টিক, বিনিয়োগে আশার আলো রাজ্যে

Date:

Share post:

পর্যটনের পরে এবার লজিস্টিক খাতকে শিল্পের মর্যাদা দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

বর্তমানে অনলাইন কেনাকাটার প্রসার ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পশ্চিমবঙ্গের ভূ-রাজনৈতিক গুরুত্ব লজিস্টিক খাতকে বিশেষ মাত্রা এনে দিয়েছে। ইতিমধ্যেই ফ্লিপকার্ট হরিণঘাটায় বিশাল লজিস্টিক হাব তৈরি করেছে। হুগলিতে বিনিয়োগ করেছে আমাজন। কলকাতাও দ্রুত দেশের অন্যতম বড় লজিস্টিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।

প্রশাসনের মতে, লজিস্টিককে শিল্পের মর্যাদা দেওয়ায় বিনিয়োগকারীরা সহজ শর্তে ব্যাংক ঋণ পাবেন। পাশাপাশি সরকারি নীতি ও সুবিধাগুলিও সরাসরি প্রযোজ্য হবে। উল্লেখযোগ্য, ২০২৩ সালে রাজ্য সরকার আলাদা লজিস্টিক নীতি তৈরি করেছিল। এদিনের সিদ্ধান্তে সেই খাত আরও গতি পাবে বলে আশা প্রশাসনের।

শুধু লজিস্টিক নয়, এদিনের বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তাজপুর–ডানকুনি–রঘুনাথপুর অর্থনৈতিক করিডরের জন্য শিল্প উন্নয়ন নিগমকে দেওয়া হচ্ছে ২০০ একর জমি। একইসঙ্গে নিউ টাউন কলকাতা উন্নয়ন সংস্থায় ১৫টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষজ্ঞদের মতে, এদিনের সিদ্ধান্তগুলি রাজ্যের শিল্প বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আরও পড়ুন- দৃষ্টিহীনদের জন্য বিশেষ উদ্যোগ! বিধানসভা গ্রন্থাগারে সংবিধানের ব্রেইল সংস্করণ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...