Friday, June 12, 2026

দুর্গাপুজো ঘিরে সতর্ক কলকাতা পুলিশ, বৃষ্টি মাথায় মণ্ডপ পরিদর্শন নগরপালের

Date:

Share post:

দুর্গাপুজোয় (Durga Puja) শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার শহরের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Varma)। চেতলা অগ্রণী ও দেশপ্রিয় পার্কের মতো হাই-প্রোফাইল মণ্ডপগুলিতে গিয়ে তিনি খতিয়ে দেখেন সিসিটিভি, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, মণ্ডপের গঠন ও প্রবেশ-নির্গমন পথের ব্যবস্থা।
এছাড়াও, পুজো উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে কলকাতা পুলিশ চালু করতে চলেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ (Mobile App)। এই অ্যাপের মাধ্যমে পুজোপ্রেমীরা জানতে পারবেন: কাছাকাছি বড় পুজোগুলোর তালিকা, কোন রাস্তা দিয়ে মণ্ডপে প্রবেশ বা বেরোনো নিরাপদ, ভিড়ের পরিস্থিতি, জরুরি পরিষেবা ও পুলিশের যোগাযোগ নম্বর। পুলিশ কমিশনার জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে এই প্রযুক্তির ব্যবহার। আরও পড়ুন : দুর্বিষহ পরিষেবা, প্রতিবাদে মেট্রো রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি জাতীয় বাংলা সম্মেলনের

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কেএমসি, পিডব্লুডি, দমকল, ট্রাফিক পুলিশ-সহ একাধিক বিভাগের সঙ্গে সমন্বয়ে বৈঠক হয়েছে। বিশেষ নজর থাকছে: সাউথ কলকাতার বড় পুজো মণ্ডপগুলি, ইএম বাইপাস সংলগ্ন অঞ্চল, উত্তর কলকাতার ভিড়প্রবণ পুজো, ট্র্যাফিকের চাপ সামলাতে মেট্রো সংযোগস্থল ও গুরুত্বপূর্ণ মোড়।
প্রতিবছরের মতো এবারও পুজোয় কয়েক কোটি মানুষের সমাগম ঘটবে বলে অনুমান। সেই ভিড় সামলানো ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন যে আগেভাগেই কোমর বেঁধে নামছে, তা স্পষ্ট। প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা, সক্রিয় নজরদারি এবং নির্দেশিকায় ঢেলে সাজানো হচ্ছে শহরের নিরাপত্তা পরিকাঠামো।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...