Friday, June 12, 2026

মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

Date:

Share post:

আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর। নিহত যুবকের নাম মহম্মদ নিজামুদ্দিন (৩০)। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা, কর্মসূত্রে ক্যালিফর্নিয়ার সান্টা ক্লারাতে থাকতেন বলে জানা গেছে (Telangana Man Shot Dead in USA by Police)। সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর রুমমেটের সঙ্গে কোনও কারণে বচসা হয় ভারতীয় যুবকের। তিনি রুমমেটটে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এরপরই পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। যদিও পুলিশের এই তত্ত্ব মানতে রাজি নয় মৃতের পরিবার। তাদের অভিযোগ বর্ণবিদ্বেষের শিকার হয়েই মৃত্যু হয়েছে নিজামুদ্দিনের। সঠিক তদন্তের দাবি করেছেন তাঁরা।

সূত্রের খবর, সান্টা ক্লারার একটি বাড়িতে ছুরিকাঘাতের খবর জানিয়ে মার্কিন পুলিশের এমারজেন্সি নম্বরে ফোন যায়। সেই মতো ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় ভারতীয় যুবকের সঙ্গে তার রুমমেটের ধস্তাধস্তি চলছে। পুলিশের দাবি, নিজামুদ্দিনের হাতে ছুরি ছিল, তাঁকে প্রতিহত করতেই গুলি চালাতে হয়। তাতেই মৃত্যু হয়েছে ভারতীয় যুবকের। আক্রান্ত রুমমেট হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মৃতের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানান নিজামুদ্দিন খুবই শান্ত স্বভাবের ছিলেন। তাঁর পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভবই নয়। উল্টে ভারতীয় যুবকই পুলিশকে ফোন করে সাহায্য চেয়েছিলেন বলে দাবি পরিবারের। বাড়ির ছেলের আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হওয়ার কথা বলছেন তাঁরা। পাশাপাশি ওই যুবকের অফিসেও গন্ডগোল হয়েছিল বলে অভিযোগ নিজামুদ্দিনের বাড়ির লোকের। এই ব্যাপারে ভারতীয় বিদেশ মন্ত্রকের (Ministry of External affairs, Govt of India) কাছে সাহায্য চাওয়া হলেও এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেনি।

 

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...