Friday, June 12, 2026

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

Date:

Share post:

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার ফোরে উঠেছে পাকিস্তান। কিন্তু বিতর্ক যেন তাদের কিছুতে কিছু ছাড়ছে না।  বেশ কয়েকদিন ধরেই একের পর এক অভিযোগ তুলে এবং নিজেদের দাবি আদায় চেষ্টা করছিল পাকিস্তান, এবার তারা পাল্টা বিপাকে পড়ল। এবার পাকিস্তান দল আইসিসির (ICC) শাস্তির মুখে পড়তে পারে।

পিটিআইয়ের তথ্য অনুসারে,  “আইসিসি-র সিইও সংযোগ গুপ্ত বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। টসের সময় যে বিতর্ক হয়েছিল তা মেটাতেই ওই বৈঠক করা হয়েছিল। কিন্তু বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়। প্রায় জোর করে ঢুকতে গেলে আইসিসি-র দুর্নীতিদমন শাখার প্রধান তাঁকে আটকান।”

জানা গিয়েছে, পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে সেখানে ঢুকতে না দিলে চাপ সৃষ্টি করে পিসিবি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তাদের মিডিয়া ম্যানেজার নইমকে ঢুকিয়ে দিতে হবে না হলে তারা আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলবেন না কিন্তু সেই বৈঠকে ঢুকে ভিডিও করার মত বড় অপরাধ করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার। এর জন্য শাস্তি হতে পারে পাকিস্তান দলের। তবে কি শাস্তি হবে পাকিস্তানের সেটা অবশ্যই স্পষ্ট নয় আগামী রবিবার ভারত পাকিস্তান ম্যাচের আগেই আইসিসির পক্ষ থেকে এই বিষয়ে কোন শাস্তি পাকিস্তানকে দেওয়া হবে কিনা সেটা এখন দেখার।

গত রবিবারের ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব  সলমন আঘার সঙ্গে করমর্দন করেননি।  এমনকি ম্যাচ জয়ের পর প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়েছিলেন সূর্যকুমার শিবম দুবে। এই পরিস্থিতি বিগত কয়েক দিনে বিতর্ক চরমে উঠে।

আরও পড়ুন :সুপার ফোরের ম্যাচে হাত মেলাবেন সূর্য-সলমনরা? সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি

ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুসারে, পাকিস্তান  দাবি করেছিল আমিরশাহি ম্যাচের আগে পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু আসল ঘটনা হল ম্যাচ রেফারি নিয়ম ভাঙার জন্য ক্ষমা চাননি। ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন। এর পাশাপাশি আইসিসির প্রাথমিক তদন্তেও কোনও দোষ খুঁজে পাওয়া যায়নি। ফলে  পাইক্রফটের বিরুদ্ধে কোনও তদন্ত হবে না। যদি পাকিস্তান কোনও তথ্য প্রমাণ দিতে পারে তবেই তদন্ত হবে।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...