Friday, June 12, 2026

তৃতীয়া থেকে পঞ্চমীতে নিম্নচাপের আশঙ্কা! পুজো ওয়েদারে মন খারাপ বাঙালির 

Date:

Share post:

আশ্বিন পড়ে গেছে, বাঙালি মননে-জীবনে শুধুই পুজো পুজো উন্মাদনা। আগামী সপ্তাহে এতক্ষণ দুর্গা চতুর্থীর উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। কিন্তু তার আগে হাওয়া অফিসের নিম্নচাপের আশঙ্কার কথা শুনেই মন খারাপ বাঙালির। শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) পুজো ওয়েদারের ফোরকাস্ট প্রকাশ করবে। তবে তার আগে সকালেই আশঙ্কার খবর মিলেছে। আগামী তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত নাকি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মহালয়াতেও সকাল সকাল তর্পণ সেরে নিতে পারলেই ভালো, কারণ বেলা বাড়তেই বৃষ্টি (Rain) ভিজবে গোটা দক্ষিণবঙ্গ।

শুক্রবার সকাল থেকে মেঘ-রোদের খেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতাও জারি করা হয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথারীতি ৩২ ও ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদল সম্ভাবনা। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। যদিও উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে নিম্নচাপ‌ তৈরির সম্ভাবনা বেশি।মৌসম ভবনও আগামী দুই সপ্তাহের যে পূর্বাভাস দিয়েছে সেখানেও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলেছে।

 

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...