Friday, June 12, 2026

দুর্গাপুজোর সূচনা উদযাপনে জমজমাট সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের আগমনী অনুষ্ঠান

Date:

Share post:

উৎসবের মরশুমের সূচনায় সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘আগমনী ২০২৫’-এর অনুষ্ঠান জমে উঠল সাউথ সিটি মলে। সংগীত, হাসি আর ভক্তির আবহে ভরে উঠল গোটা পরিবেশ। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার মানুষ একত্রিত হয়ে দুর্গাপুজোর সূচনা উদযাপন করলেন একসঙ্গে।

সন্ধ্যার মূল আকর্ষণ ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণির আশি জন শিশুশিক্ষার্থীর সম্মিলিত পরিবেশনা। নিষ্পাপ কণ্ঠ আর সুরেলা পদক্ষেপে তারা যেন জীবন্ত করে তুলল আগমনী। ছন্দ, সুর আর ভক্তির মেলবন্ধনে শিশুদের সেই পরিবেশনা এক অনবদ্য আবহ তৈরি করল, যা দুর্গাপুজোর চেতনাকে নতুন মাত্রা দিল।

অনুষ্ঠানের চূড়ান্ত মুহূর্তে সাউথ সিটি মলে এ বছরের কলকাতার প্রথম দুর্গাপুজোর মণ্ডপ উন্মোচন করা হয়। এভাবেই শহরের প্রিয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়, আর ছোটদের চোখে ধরা দেয় ঐতিহ্যের অনন্য ছবি। স্কুলের কার্যনির্বাহী প্রধান শিক্ষিকা রূপিকা নাথ বলেন, “ছাত্রছাত্রীদের এই পরিবেশনা আমাদের গর্বিত করেছে। এর মাধ্যমে ফুটে উঠেছে তাদের সৃজনশীলতা, সাংস্কৃতিক মূল্যবোধ আর আত্মবিশ্বাস। এগুলোই আমাদের শিক্ষাদর্শের মূল ভিত্তি।”

পারফর্মিং আর্টস বিভাগের প্রধান ও স্কুলের মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের দায়িত্বে থাকা মহুয়া চক্রবর্তী বলেন, “আমাদের ছোট্টরা যে আনন্দ আর ভক্তির সঙ্গে মা দুর্গাকে স্বাগত জানাল, তা সত্যিই হৃদয়স্পর্শী। তাদের সরলতা ও উদ্যম আমাদের মনে করিয়ে দেয় দুর্গাপুজোর প্রকৃত তাৎপর্য—ভালোর জয়, মিলন আর ভালোবাসা।” শিশুদের হাসি, অভিভাবকদের গর্বিত দৃষ্টি আর সমাজের উষ্ণতায় ভরে উঠল আগমনী ২০২৫। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই অনুষ্ঠান শুধু উৎসবের সূচনাই নয়, ছোটদের সৃজনশীলতা ও নিষ্পাপ উদ্দীপনার এক চিরস্মরণীয় উদযাপন হয়ে উঠল।

আরও পড়ুন- মেঘালয় বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক তৃণমূল বিধায়ক চার্লস পিনগ্রোপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...