Thursday, June 11, 2026

ভাঙা সুরে লেখা এক শেষ গান: ২৩ বছর আগে দুর্ঘটনাতে বোনকে হারিয়ে ছিলেন জুবিন

Date:

Share post:

ইতিহাস ফিরে আসে, স্মৃতি কড়া নাড়ে—আর সেই স্মৃতি এবার ভয়ংকর রূপে ফিরে এল জুবিন গর্গের (Jubin Garg) জীবনে। শেষ হল তাঁর জীবনের অধ্যায়। প্রায় ২৩ বছর এক দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছিলেন জুবিনের আদরের বোন জঙ্কি বোরঠাকুর (Janki Bore Thakur)। সামান্যের জন্য প্রাণে বেঁচে যান জুবিন। কারণ সেই একই গাড়িতে করে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন জুবিন, তাঁর বোন জঙ্কি ও জুবিনের এক বন্ধু। জুবিন প্রথমে একই গাড়িতে ছিলেন কিন্তু দুর্ঘটনার (Road Accident) কয়েক মিনিট আগে অন্য একটি গাড়িতে উঠেছিলেন। জুবিন বেঁচে গেলেও, শোকে পাথর হয়ে গিয়েছিলেন। সেই শোক ভুলতে পারেননি জুবিন কখনও। একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, “জঙ্কিই আমার ছায়া, আমার সহগায়িকা।”
জঙ্কির মৃত্যু যেন ভিতর থেকে পালটে দিয়েছিল তাঁকে। এক আত্মবিশ্লেষণের যাত্রা শুরু করেছিলেন শিল্পী। মঞ্চে দাঁড়ানো সেই চনমনে, প্রাণবন্ত মানুষটা ভিতরে ভিতরে আরও গভীর হয়ে উঠেছিলেন। ওই শোকই তাঁকে আরও দৃঢ়ভাবে জুড়ে দিয়েছিল অসমিয়া সংগীতের শিকড়ের সঙ্গে। তখনই জুবিন নিজের সবচেয়ে মর্মস্পর্শী অ্যালবাম “শিশু” প্রকাশ করেন। সুরে মিশে ছিল হারানোর যন্ত্রণা, গলার স্বরে ধরা দিত অব্যক্ত ভালোবাসা।

আর ঠিক ২৩ বছর পর, যেন চক্র পূর্ণ হল। আরও পড়ুনঃ সিজার অ্যাটাকের পরে হাসপাতালে দুঘণ্টা! জুবিনের মৃত্যুতে সিআইডি তদন্ত
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন জুবিন গর্গ। সমুদ্র থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সিঙ্গাপুর পুলিশ, কিন্তু শেষরক্ষা হয়নি। মাত্র ৫২ বছর বয়সেই স্তব্ধ হয়ে গেল সেই কণ্ঠ, যে কণ্ঠে কখনও ছিল প্রেম, কখনও প্রতিবাদ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...