Friday, June 12, 2026

রেলপথেই ‘বাহাদুরি’, কুড়মি আন্দোলনে স্বাভাবিক রাঢ় বাংলার জনজীবন

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নির্দেশ উপেক্ষা করে সেই অবরোধের মধ্যে দিয়েই আন্দোলনে কুড়মি সমাজ (Adibasi Kurmi Samaj)। যদিও রাজ্য প্রশাসন ও পুলিশের (West Bengal police) তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনায় দিনভর ঘটেনি। সেই সঙ্গে দুবছর আগে কুড়মি আন্দোলনে যে একতা দেখিয়েছিল কুড়মি সমাজ, তা যে ভেঙে গিয়েছে, স্পষ্ট হল এদিনের আন্দোলনে।

মূলত রেললাইনের উপর বসেই আন্দোলন চালায় আদিবাসী কুড়মি সমাজ। সেক্ষেত্রে আদালত রেল পুলিশের জন্য যে নির্দেশ দিয়েছিল, তা যে কেন্দ্রের তৎপরতার অভাবে ব্যর্থ হয়েছে, তা প্রমাণিত। ঝাড়গ্রামের একাধিক জায়গায় আন্দোলনকারীরা রেল লাইনের উপর বসে আটকে দেয় একাধিক দূরপাল্লার ট্রেন। তবে পুরুলিয়া বা বাঁকুড়ার জঙ্গলমহলে সেটুকুও করতে পারেনি কুড়মি সমাজ।

ঝাড়গ্রাম লাগোয়া পুরুলিয়ার কোটশিলায় বিকালে কিছু কুড়মি সমাজের সমর্থকরা স্টেশনে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা চালালে রাজ্য পুলিশ, জিআরপি ও আরপিএফ তা প্রতিহত করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে রণে ভঙ্গ দিয়ে পালাতে বাধ্য হয় আন্দোলনকারীরা। গ্রেফতার করা হয় কিছু হামলাকারীকে।

আরও পড়ুন : উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ শুভেন্দুর! জবাব দিলেন কুণাল

তবে ২০২২ সাল বা ২০২৩ সালে যেভাবে রেললাইনের পাশাপাশি সড়ক ও জাতীয় সড়ক অবরোধ করে দিনের পর দিন অশান্তির পরিবেশ তৈরি করেছিল কুড়মি সমাজের আন্দোলনকারীরা, এবার আর সেই সুযোগ তারা পায়নি। পুরুলিয়ায় ৩২ নম্বর জাতীয় সড়ক বা ৬০ নম্বর, ঝাড়গ্রামে ১৪ নম্বর জাতীয় সড়কেও কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কুড়মি সমাজ (Adibasi Kurmi Samaj)।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...