Friday, May 22, 2026

উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ শুভেন্দুর! জবাব দিলেন কুণাল

Date:

Share post:

বাংলার উৎসবকে কলুসিত করতে পারলে বাংলাকে সকলের সামনে বদনাম করা যাবে। আর দুর্গোৎসবের শুরু থেকে সেই খেলা শুরু করে দিল বিজেপি। যেই শনিবার থেকে গোটা বাংলাকে দুর্যোগ, দুর্ভোগ, দুঃসময় কাটিয়ে উৎসবে মেতে ওঠার পথে এগিয়ে দিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওমনি কুকথার রাজনীতি শুরু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হিন্দুবিরোধী হয়েছেন, দাবি করেন শুভেন্দু। পাল্টা উদ্বোধনের বিস্তারিত জেনে মন্তব্য করার কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মণ্ডপ (puja pandal) উদ্বোধন করলেই যে পুজোর উদ্বোধন হয় না, স্মরণ করিয়ে দিলেন তিনি।

দুর্গোৎসবের বাংলা যে অর্থনীতির মধ্যে দিয়ে চলে তাতে শহর থেকে জেলা, প্রত্যন্ত গ্রামে তার সুফল পৌঁছে যায়। এরপরেও বারবার সেই উৎসবকে বন্ধ করার চক্রান্ত করেছে বিজেপি। প্রতি বছরই মহালয়ার আগে থেকে কলকাতার বড় পুজো মণ্ডপ উদ্বোধনের মধ্যে দিয়ে উৎসবকে কিছুটা এগিয়ে দেওয়া হয়। উৎসবে মেতে ওঠা মানুষ মণ্ডপ দেখার ভিড় শুরু করে দেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার, মহালয়ার আগের দিন হাতিবাগান সার্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরই পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাল্টা কুণাল ঘোষের জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে উদ্বোধন শুরু করেছেন, তিনি মণ্ডপ (puja pandal) উদ্বোধন, উৎসবের (festival) বোধন করেন। পুজো উদ্বোধন কারো হতে পারে না। শুভেন্দু অধিকারী (Suvendu Ahdikary) জেনে কথা বলুন।

আরও পড়ুন: মহালয়ায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭ গানের অ্যালবাম প্রকাশ

সেই সঙ্গে একাধিক প্রথা স্মরণ করিয়ে দেন কুণাল ঘোষ। একদিকে তিনি শুভেন্দুকে প্রশ্ন করেন, মহালয়ার দিন ভোরে যখন আকাশবাণী থেকে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হয় তখনও পিতৃপক্ষ চলছে। তর্পণ চলে সেই সময়ে। মাতৃপক্ষ তখনও পড়ে না। সেটা কী জানেন না শুভেন্দু? সেই সঙ্গে জানতে চান, বলুন শুভেন্দু অধিকারী বলতে পারবেন কোন পঞ্জিকা মতে কোথায় কোথায় দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে এখন? আপনি পুরুলিয়ায় যান দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। রাজবাড়িতে পুজো হচ্ছে। সেটা ১৬ দিন ধরে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় একশো বার হিন্দু। ব্রাহ্মণ ঘরের সন্তান। কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন ভালোবাসেন।

Related articles

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...