Friday, June 12, 2026

বিমানে বোমা! হুমকি বার্তায় জরুরি অবতরণ থাইল্যান্ডগামী ইন্ডিগো উড়ানের 

Date:

Share post:

দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হুমকি ফোনের পর এবার বিমানেও বোমা রাখার হুমকি (Bomb Threat in Indigo Flight) ! আকাশ সফরের সমস্যা আর আতঙ্ক যেন কাটতেই চাইছে না। ঝুঁকি এড়াতে চেন্নাইয়ে জরুরি অবতরণ থাইল্যান্ডগামী ইন্ডিগো ফ্লাইটের। যদিও এমারজেন্সি ল্যান্ডিং নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের ভিন্ন মতামতে কিছুটা ধোঁয়াশায় যাত্রীরা।

মুম্বই থেকে থাইল্যান্ডের ফুকেটগামী ইন্ডিগোর 6E 1089 বিমানটিকে নিরাপত্তার খাতিরে চেন্নাইয়ে দিকে ঘোরানো হয়েছে বলে বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া জানায়, ফুকেট বিমানবন্দরে (Phuket Airport) কারফিউয়ের জেরে যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে। অথচ বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাতে হুমকি ইমেইল আসে যেখানে বলা হয় সংশ্লিষ্ট বিমানে বোমা রয়েছে। তাই জরুরি উড়ানের জরুরি অবতরণ করিয়ে প্রটোকল মেনে তল্লাশি শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে কে বা কারা ওই হুমকি ইমেইল পাঠালো তার তদন্ত চলছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...