Friday, June 12, 2026

দক্ষ বলেই নিয়ে যাওয়া হয়: উৎসবের সূচনাতেও ভিন রাজ্যে বাংলার শ্রমিক-হেনস্থা ভোলেননি মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা ভাষা, বাঙালির অস্মিতা। শনিবার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সূচনায় গিয়ে ফের ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, দক্ষতার জন্য়ই ওই শ্রমিকদের ভিনরাজ্যে কাজে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। মমতা বলেন, আমরা গান্ধীজি, আম্বেদকরজি-র আদর্শে চলি। এই ভাবে বিভেদ করলে, আমরা ঐক্যবদ্ধ না থাকলে, দেশ টুকরো টুকরো হয়ে যাবে। 

বৃষ্টি মাথায় এদিন উত্তরের তিনটি পুজো (Durga Pujo) মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সারিতে শেষ গন্তব্য ছিল শ্রীভূমি। সেখানে গিয়েই বাংলা গানের প্রসঙ্গে বাংলা ভাষার উপর আক্রমণের কথা বলেন মমতা। মমতার কথায়, ”আমি সব ভাষাকে সম্মান করি। যে যার মাতৃভাষাকে সম্মান করুক, সমস্যা নেই। কিন্তু বাংলায় কথা বললে অত্যাচার করা হবে এটা হতে পারে না।” এই প্রেক্ষিতেই পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ”রাজ্যের শ্রমিকদের বাইরে নিয়ে যাওয়া হয় কারণ তারা দক্ষ, ট্যালেন্টেড। ২২ লক্ষ বাইরে কাজ করে, আর রাজ্যে দেড় কোটি মানুষ কাজ করেন।”

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, আমরা ঐক্যবদ্ধ না থাকলে, দেশ টুকরো টুকরো হয়ে যাবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...