Thursday, June 11, 2026

লেডি লাক ফিরল শাহরুখের কাছে, ‘কল্কি’ থেকে সরে ‘কিং’- এর কাছাকাছি দীপিকা!

Date:

Share post:

বলিউডের পদ্মাবতীর ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়ার খবর সকলেই জানেন। যদিও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অবশ্য জানিয়েছেন যে তাঁকে বাদ দেওয়া হয়নি বরং তিনি নিজে সরে এসেছেন। তবে এবার আরও এক বড় খবর দিলেন তিনি। শনিবার সমাজ স্পষ্ট ঘোষণা করলেন যে তিনি ফিরেছেন ভারতীয় বিনোদন জগতের বাদশার (SRK) কাছে। শাহরুখ খানের ‘কিং’ (King) ছবিতে দেখা যাবে তাঁর প্রিয় ‘লেডি লাক’কে। সমাজমাধ্যমের পাতায় একটি ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে অভিনেত্রীর হাত আগলে করে ধরে রেখেছে শাহরুখ খানের হাত। ঠিক যেন ১৮ বছর আগের স্মৃতি রোমন্থন!

প্রকাশ পাড়ুকোনের কন্যাকে নিজে হাতে করে ইন্ডাস্ট্রিতে পথ চলা শিখিয়েছিলেন শাহরুখ। রণবীর সিং (Ranveer Singh) আজও যেকোনও ইন্টারভিউতে বলেন, তাঁর স্ত্রী সবথেকে বেশি কম্ফোর্টেবল এসআরকে-র সঙ্গে। তাই নিজের নতুন ছবি ঘোষণার আগে প্রায় দেড় যুগ আগের সেই দিনে ফিরে গেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া দেওয়া ছবির ক্যাপশনে লিখলেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওঁর থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হল একটা ছবি তৈরির অভিজ্ঞতা, এবং যাঁদের সঙ্গে সেই ছবি তৈরি হচ্ছে, সেই মানুষগুলো সাফল্যের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শিক্ষার সঙ্গে আমি সহমত।” তাই কি একসঙ্গে ষষ্ঠ ছবি নিয়ে ফেরা? হ্যাশট্যাগে ‘কিং’ ও ‘ডে ওয়ান’ লেখা থাকায় অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি যে আসলে নায়িকা তাঁর সৌজন্যবোধ বজায় রেখে আসলে ‘কল্কি ২৮৯৮ এডি’র নির্মাতাদের সূক্ষ্ম বার্তা দিয়েছেন। দীপিকার পোস্টে কমেন্ট করেছেন স্বামী রণবীরও।

 

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...