Friday, May 22, 2026

গর্ভাবস্থার গুঞ্জনের মধ্যে ক্যাটরিনা কাইফের বেবি বাম্প ভাইরাল

Date:

Share post:

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ে হয় এবং এই মুহূর্তে তারা আরো একবার গর্ভাবস্থার জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এতকিছুর মধ্যেই একটি ফটোশুটের ছবি হঠাৎ নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে অনুরাগীরা ক্যাটরিনার বেবি বাম্প (baby bump) দেখতে পান। যদিও ক্যাটরিনা বা ভিকি (Vicky Kaushal) কেউই এই খবর নিশ্চিত করেননি। তবে ছবিটি এই গুজবকে যে বেশ উস্কে দিয়েছে সেই বিষয়ে সন্দেহ নেই। শেয়ার করা ঝাপসা ছবিটিতে ক্যাটরিনাকে (Katrina Kaif) মেরুন রঙের গাউন পরে ক্যামেরা থেকে সরে যেতে দেখা যাচ্ছে। ফিটিং পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে।

এর আগেও সূত্র মারফত জানা গিয়েছিল ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। এই বছরের অক্টোবর-নভেম্বরে সন্তানের জন্ম হওয়ার কথা। এরপরেই অভিনেত্রী লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন। জানা গেছে যে ক্যাটরিনা সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন, কারণ তিনি মাতৃত্বকেই গুরুত্ব দিতে চান। জুন মাসে, ভিকি কৌশলকে তার ছবি ব্যাড নিউজের ট্রেলার লঞ্চের সময় ক্যাটরিনা কাইফের গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অভিনেতা যদিও সেই সময়ে বলেছিলেন, ”আমরা আপনার সাথে এমন একটি খবর ভাগ করে নিতে পারলে খুব খুশি হব, তবে আপাতত, এই জল্পনার কোনও সত্যতা নেই। অভি ব্যাড নিউজ এনজয় কিজিয়ে , জব গুড নিউজ আয়েগা তো হাম আপকে সাথ জারুর শেয়ার করেঙ্গে।”

আরও পড়ুন: এবার পুজোর ফ্যাশনে কোন হেয়ার কাট ট্রেন্ডিং চলছে বলুন তো

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে কখনই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল খুব সামাজিক পরিসরে আলোচনা করেন না। ২০১৯ সালে ডেটিং শুরু করেছিলেন। এরপর রাজস্থানের মনোরম সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় এই দম্পতির বিয়ে হয়েছিল। শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাই এই বিয়েতে উপস্থিত ছিলেন। তাই সন্তানের বিষয়েও যে তারা যথেষ্ট ‘সিক্রেটিভ’ হবেন বলা বাহুল্য।

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...