Friday, June 12, 2026

বোনাসের দাবিতে বিক্ষোভের জের! বন্ধ হল কোহিনুর চা বাগান, বেকার ৯০০ শ্রমিক

Date:

Share post:

বোনাসের দাবিতে বিক্ষোভ। তার জেরে পুজোর মুখে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের (Dooars) কোহিনুর চা বাগান (Kohinoor Tea Garden)। কাজ হারালেন কমপক্ষে ৯০০ শ্রমিক। শুক্রবারই মালিকপক্ষ চা বাগান ছেড়ে যাওয়ার নোটিশ ঝোলায়। শনিবার, সকাল থেকে কাজ বন্ধ।

কোহিনুর চা-বাগান (Kohinoor Tea Garden) কর্তৃপক্ষের অভিযোগ, বোনাস নিয়ে বিবাদের জেরেই এই সিদ্ধান্ত। জেলা প্রশাসন ও ভিন্ন শ্রমিক ইউনিয়নকে বাগান ছেড়ে চলে যাওয়ার কথা চিঠি লিখে জানিয়েছে কোহিনুর চাবাগান কর্তৃপক্ষ। তাদের দাবি, ৮.৩৩ শতাংশ হারে তারা বোনাস দিতে চেয়েছিলেন। কিন্তু শ্রমিকরা ২০ শতাংশ হারে বোনাসের দাবি জানান। ওই হারে বোনাস নিতে অস্বীকার করায় বৃহস্পতিবার শ্রমিকরা অবরোধ করে চারঘণ্টা কাজ বন্ধ রাখেন।

এরপরই নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। ফলে রাতারাতি কর্মহীন ৯০০ চা শ্রমিক। তৃণমূল নেতা জয়প্রকাশ টোপ্পো বলেন, “বোনাস ইস্যুতে শ্রমদফতরকে হস্তক্ষেপ করার কথা বলেছি। অনেক মালিক কর্তৃপক্ষ ২০ শতাংশ হারে বোনাস দিতে অস্বীকার করেছেন। পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে আশাবাদী।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...