Friday, June 12, 2026

গরুমারা ও চাপরামারিতে পরিবেশ রক্ষায় বিশেষ মনিটরিং কমিটি গঠন রাজ্যের

Date:

Share post:

গরুমারা জাতীয় উদ্যান এবং চাপরামারি অভয়ারণ্যকে কেন্দ্র করে ঘোষিত পরিবেশ সংবেদনশীল এলাকা (ইকো সেনসিটিভ জোন) রক্ষায় বিশেষ মনিটরিং সেল গঠন করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কাজ করবে এই কমিটি। সরকারি পর্যায়ে স্পষ্ট বলা হয়েছে, কমিটির অনুমোদন ছাড়া ওই এলাকায় কোনও কার্যক্রম অনুমোদিত হবে না।কমিটির চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। গরুমারা ও চাপরামারির ক্ষেত্রে এলাকা চিহ্নিতকরণ এবং কার্যকলাপ মূল্যায়নের কাজ কমিটি চূড়ান্ত হওয়ার পর দ্রুত শুরু হবে।

কেন্দ্রের বন ও পরিবেশ মন্ত্রকের গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গরুমারার চারপাশে ২৭৮ বর্গ কিমি এবং চাপরামারি অভয়ারণ্য সংলগ্ন ৯.৬ বর্গ কিমি এলাকা ইএসজেড হিসেবে চিহ্নিত হয়েছে। এই এলাকায় পর্যটন প্রকল্প, খনন, পাথর ভাঙা, বনচ্ছেদন এবং নদী দূষণের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চাপরামারি ইএসজেড মনিটরিং কমিটিতে থাকছেন কৃষি, আবাসন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ ও পূর্ত দফরের পদস্থ আধিকারিকদের পাশাপাশি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ সংস্থা তিস্তা ট্রাস্ট, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ দীপর্ণা দত্ত, সৌমেন্দ্রনাথ ঘোষ এবং গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের এডিএফও রাজীব দে। গরুমারা কমিটিতেও সমমানের প্রতিনিধি দল রয়েছে। বিশিষ্ট পরিবেশবিদ অনিমেষ বোস কমিটিতে যুক্ত রয়েছেন।

সম্প্রতি গরুমারার অভয়ারণ্য সংলগ্ন একাধিক রিসর্টের উত্থান বনাঞ্চলের প্রাকৃতিক যাতায়াত পথের কাছাকাছি অবস্থানের কারণে জটিলতা বাড়িয়েছে। পর্যটন মহলে দুশ্চিন্তা প্রকাশ করে ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যেন্দু দেব বলেন, “আমরা উদ্বিগ্ন। সবাই এখন কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।”

আরও পড়ুন- গায়ক নচিকেতার বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...