Thursday, June 11, 2026

জোর টক্কর: চাপের মুখে ‘রঘু ডাকাত’, ২৫ সেপ্টেম্বরেই ‘রক্তবীজ টু’ রিলিজ

Date:

Share post:

সিনেমা মুক্তির আগেই চাপের মুখে দেব (Dev), কাজে এল না ফাঁকা মাঠে গোল দেওয়ার প্ল্যানিং। বিশ্বকর্মা পুজোর দিন রক্তবীজ টু-র (Raktabeej 2) ট্রেলার মুক্তি পেতেই দর্শকের প্রতিক্রিয়ায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)? অগত্যা তড়িঘড়ি নিজের সিনেমা মুক্তির তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত এবং সেইমতো ঘোষণা হয়। কিন্তু লড়াইয়ে এক ছটাক জমি ছাড়তে নারাজ শিবপ্রসাদ মুখোপাধ্যায় – নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউজ (Windows Production House)। তাই আগামী ২৫ সেপ্টেম্বর একা ‘রঘু ডাকাত’ নয়, বাংলার দর্শকের কাছে আসবে ‘রক্তবীজ টু’ও। পুজোর মরশুমে টলিপাড়ার সিনে ময়দানে জোরদার টক্কর, সম্মুখ সমরে ‘রক্তবীজ টু’ vs ‘রঘু ডাকাত’।

হিন্দি ছবির সঙ্গে ‘নো শো শেয়ারিং’ নীতিকে ঢাল করে বাংলাতে একচ্ছত্র দাপট দেখানোর অভিযোগ উঠেছে দেব (Dev) এবং টলিউডের আরেক নামি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। যখন রাজ্য সরকার (Govt of WB) সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি বাংলা সিনেমাকে প্রাইম টাইম শো এবং সমান গুরুত্ব দেওয়ার, সেখানে দাঁড়িয়ে একই দিনে একাধিক ছবি মুক্তিতে কোনও একটি ছবি (নাম উল্লেখ না করলেও কারোর বুঝতে অসুবিধা হয় না কোন সিনেমার কথা বলা হচ্ছে) বাকিদের সুযোগ থেকে বঞ্চিত করবে কেন? গত কয়েকদিনে টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে এসেছে, পুজোর চারটে ছবি ছবির সমান ভাবে হল পাওয়া নিয়ে সমস্যার কথা। ক্ষমতা আর অর্থবলে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ‘মাফিয়া কার্ড’ খেলার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। মেগাস্টার দেব (Dev) বা SVF কর্ণধার সরাসরি কিছু না বললেও তাঁদের হয়ে ব্যাট করতে দেখা গেছে প্রযোজক রানা সরকারকে। কিন্তু ‘ভিকটিম কার্ড’ খেলে এবার আর পার পাওয়া যাবে না তা বুঝিয়ে দিয়েছেন শিবু-নন্দিতারা। তাই চাপের কথা চেপে গিয়ে, অন্য ছবিকে জায়গা করে দিতেই একদিন আগে ছবি রিলিজের ‘উদারতা’ দেখানোর নামে আসলে যে মেগাস্টারের ফাঁকা মাঠে গোল দেওয়ার চেনা প্রবণতা ধরা দিয়েছিল, তাকেই এবার কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ টু’ এবং রঘু ডাকাত।

Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...