Monday, March 23, 2026

ওদের ই স্কয়ার থাকলে আমাদের এম কিউব আছে! কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ অভিষেকের 

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। সোমবার ডায়মন্ড হারবারে এক অনুষ্ঠানে ফের এজেন্সিকে তীব্র আক্রমণ করলেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির হাতে যদি দুটো ই থাকে আমাদের হাতে তিনটে এম আছে।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে প্রশ্নে অভিষেক বলেন, এটা সাব জুডিস ম্যাটার। এটা নিয়ে কোনও কথা বলব না। আমি তো ইডি বা সিবিআইতে চাকরি করি না, আমি বিচারপতিও নয়, যে এই নিয়ে কথা বলব। যদি কারও তদন্ত পছন্দ না হয়, সে ক্ষেত্রে হাইকোর্টে আপিল করতে পারে। তবে ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে যত কম বলা যায় তত ভালো। এরা গত ১০ বছর ধরে যে তদন্ত করছে তাতে কি একবারও দশ পয়সা ফেরত দিয়েছে। আমাদের সরকার সারদা-কাণ্ডের পর সারদাকর্তাকে গ্রেফতার করেছিল। আমাদের মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বিজেপিতে যারা চলে যায়, তাঁরা সব ধোয়া তুলসীপাতা। আর যাঁরা বিরোধী দলে থাকে তাদের পিছনে এজেন্সি লেলিয়ে দাও। এছাড়া বিজেপির হাতে আছে আর কি? ওদের কাছে আছে দুটো ই। একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর আমাদের আছে মা, মাটি, মানুষ। ই স্কয়ার বনাম এম কিউব। ক্ষমতা থাকলে আমাদের রুখে দেখাক।

আরও পড়ুন – বাংলাকে কলুষিত করা যাবে না, ভাষার অস্মিতা রক্ষা করবে মানুষ: পুজো উদ্বোধন করে বার্তা মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...