Sunday, April 12, 2026

নচিকেতার স্বাস্থ্য নিয়ে ধমক, সুস্থ থাকার টিপস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বরাবরই স্বাস্থ্য সচেতন তিনি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) দুর্গাপুজা উদ্বোধনে মজার ছলে গায়ক নচিকেতাকে (Nachiketa) ধমকেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন করেন, “নচি একটু খাওয়া দাওয়া করো, আর কত রোগা হবে?”

তিনি এদিন বলেই সুস্থতাই ভাল থাকার একমাত্র মন্ত্র। সঠিক খাওয়া-দাওয়া ও হাঁটাচলা করলে তবেই সবাই সুস্থ থাকবে। এই প্রসঙ্গেই নিজের দৈনন্দিন রুটিনও ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি ১৪ কিমি হাঁটি, কখনো কখনো ৬০,০০০ স্টেপসও করি। সময় বুঝে প্রাণায়াম করি, অ্যারোবিক্সও করি। সকালবেলায় নিজের জন্য ১ ঘণ্টা রাখি।” তিনি সকলকে হাঁটাচলা ও সঠিক খাবার খাওয়ারও পরামর্শ দেন। পুজোর আগে খাওয়া-দাওয়ার প্রবণতাও বাড়ে।  মুখ্যমন্ত্রী জানান, “পুজোর সময় যা মন চায় খান, তারপর আবার নিজেকে সামলে নিন। সুস্থতা খুব জরুরি।” তিনি স্মরণ করান, স্বাস্থ্য না থাকলে কোনও সম্পদই কাজে আসে না। এই প্রসঙ্গে বিভিন্ন অল্পবয়সী শিল্পীদের অকাল প্রয়াণের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী এবং তাদের উদ্দেশে শোকপ্রকাশ করেন। তাঁর কথায়, “শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে। তার সঙ্গে কাজও করো।”  আরও পড়ুন: ইকো পার্কের কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার! পরিচয় নিয়ে ধোঁয়াশা

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...