Friday, May 22, 2026

অপহরণের চারদিনের মধ্যে উদ্ধার নাবালিকা, গ্রেফতার অধ্যাপিকা

Date:

Share post:

খাস কলকাতায় জনবহুল এলাকা থেকে নাবালিকার অপহরণ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল দমদমে। চারদিনের মধ্যে সেই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। অপহরণের (abduction) ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে। তার মধ্যে রয়েছেন একজন কলেজের অধ্যাপিকাও। তবে কেন ফুটপাথবাসী নাবালিকাকে অপহরণ করল কসবার (Kasba) তিন বাসিন্দা, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশন (Dumdum station) চত্বর থেকে এক ফুটপাথবাসী নাবালিকা অপহরণের (abduction) ঘটনা ঘটে। নাবালিকার পরিবার জানায়, তারা স্টেশন এলাকার ফুটপাথেই থাকে। পরিবারে স্বামী-স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পুজোর রাতে স্টেশনের টিকিট কাউন্টার এলাকা থেকে শুয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় নাবালিকা। সিঁথি থানায় (Sinthi police station) অভিযোগ দায়ের হয়।

এরপরই স্থানীয় সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এক মহিলাকে ১২ বছরের নাবালিকাকে নিয়ে যেতে দেখা যায়। সেই মতো তদন্ত করে অরুনিমা চন্দ নামে এক যুবতীকে গ্রেফতার করে পুলিশ (Sinthi police station)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কসবার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। গ্রেফতার করা হয় অরুনিমার মা অনুষ্কা চন্দ চৌধুরি ও তাঁর ভাই অনুপম চন্দকে।

আরও পড়ুন: গার্ডেনরিচে চলল গুলি! মৃত অজ্ঞাত পরিচয় যুবক

অনুষ্কা পেশায় কলেজের অধ্যাপিকা। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, নাবালিকার সঙ্গে অরুণিমা আগেও এসে কথা বলেছেন। দেখেছেন স্থানীয়রা। এরপরই বিষয়টি নিয়ে আরও রহস্য বেড়েছে বলে দাবি সিঁথি পুলিশের। নাবালিকাকে উদ্ধার করার পরে কী উদ্দেশ্যে তাকে নিয়ে গিয়েছিল তা নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...