Thursday, June 11, 2026

গার্ডেনরিচে চলল গুলি! মৃত অজ্ঞাত পরিচয় যুবক

Date:

Share post:

রবিবারের পর সোমবার। উৎসবের মরশুমে ফের কলকাতা শহরে চলল গুলি। এবার গার্ডেনরিচে গুলিবিদ্ধ এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী ও ডিসি পোর্ট। তবে কেউ যুবককে লক্ষ্য করে গুলি (firing) চালিয়েছে, না যুবক আত্মঘাতী হয়েছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। উদ্ধার হয়েছে একটি রিভলভার (revolver)।

সোমবার সকালে সাড়ে নটা নাগাদ গার্ডেনরিচে (Gardenrich) ওয়েস্ট পোর্ট থানা এলাকার বাসিন্দারা গুলির শব্দ শোনেন। তাঁরাই খবর দেন পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবককে দেখতে পায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে গুলির চিহ্ন ছিল।

আরও পড়ুন: জয় কোথায়: বলেই চারু মার্কেটের জিমে গুলি চালালো দুষ্কৃতীরা!

এরপরই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ। উদ্ধার হয় একটি রিভলভার (revolver)। সেই সঙ্গে একটি ব্যাগও উদ্ধার হয়। স্থানীয় রাস্তায় সেভাবে সিসিটিভি না থাকায় তদন্তে সমস্যায় পুলিশ। ব্যাগের জিনিস যাচাই করে যুবকের পরিচয় জানার চেষ্টায় ওয়েস্ট পোর্ট থানা (West Port police station)। যুবকের পরিচয় পাওয়া গেলে ঘটনার কিনারা করা সহজ হবে, অনুমান পুলিশের।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...