Friday, May 22, 2026

সত্য-সাহস-ধার্মিকতায় আঁধারের বিরুদ্ধে জয়: নবরাত্রির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Date:

Share post:

শুক্ল প্রতিপদ থেকে নবমী, নবরাত্রিতে দেবী দুর্গার ৯ টি রূপ। নবরাত্রির প্রথম দিন প্রতিপদ। দেবী দুর্গা ও তাঁর নয় রূপের আরাধনায় ব্যস্ত সকলে। সোমবার নবরাত্রির প্রথম দিন। নবরাত্রিতে পূজিতা দেবীর এই ৯ টি রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। এদিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি জানিয়েছেন,”নবরাত্রি উপলক্ষে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

চলতি বছর নবরাত্রি পালন হবে দশদিন। কারণ এবার চতুর্থী তিথি পড়েছে দু’দিন। মহালয়ার পরের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর সোমবার থেকে নবরাত্রির ব্রত পালন শুরু। আজ নবরাত্রীর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্সে তিনি লিখেছেন,” নবরাত্রির পবিত্র দিনগুলিতে পা রাখার সঙ্গে সঙ্গে, আমি দেশের সকলকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব হল শক্তির উদযাপন, ঐশ্বরিক নারীত্বের শাশ্বত শক্তি এটি স্মরণ করায় যে সত্য, সাহস এবং ধার্মিকতা সবসময় আঁধারের বিরুদ্ধে জয়লাভ করে।

আরও পড়ুন: মহালয়ার সন্ধিক্ষণে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মা দুর্গার ঐশ্বরিক কৃপা সকল ছায়া দূর করুক, আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করুক এবং সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচারের দিকে আমাদের পথ আলোকিত করুক।”

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...