Thursday, June 11, 2026

রক্তবীজ ২-এর মিউজিক লঞ্চে উচ্ছ্বাস, তাল মিলিয়ে নাচলেন পরিচালকও

Date:

Share post:

পুজোর ছবি যুদ্ধ শুরু হওয়ার আগে জমজমাট আয়োজন শহরের এক অভিজাত হোটেলে। সেখানে সঙ্গীতময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ‘রক্তবীজ ২’-এর গান।

অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, চিত্রনাট্যকার জিনিয়া, গায়িকা ইমন চক্রবর্তী-সহ আরও অনেকে। মঞ্চে একের পর এক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন ইমন। তবে চমকের মুহূর্ত তৈরি হয় যখন খোদ পরিচালকই সুরের তালে পা মেলান। তাঁর সঙ্গে তাল মেলান দেবলীনা কুমার ও ইমন চক্রবর্তী। উপস্থিত অতিথিদের উচ্ছ্বাসে জমে ওঠে সন্ধ্যা।

 

অভিনেতা-অভিনেত্রীদের আড্ডা, গানের আসর আর নাচের মঞ্চ—সব মিলিয়ে অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবমুখর। দর্শকদের উচ্ছ্বাসে বোঝা গেল, ছবির গান ইতিমধ্যেই আগ্রহ জাগাতে পেরেছে। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’। বড়পর্দায় এবার দেব অভিনীত ‘রঘু ডাকাত’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি। ফলে পুজোর বক্স অফিসে টলিউডে শুরু হতে চলেছে বড়সড় লড়াই।

আরও পড়ুন- গিল-অভিষেক ওপেনিংয়ে স্বস্তি দিলেন, জয়ের মধ্যেও থাকছে চিন্তার একাধিক কারণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...