Monday, March 23, 2026

সভাপতি পদে দায়িত্ব নিলেন সৌরভ, জানালেন নিজের পরিকল্পনা

Date:

Share post:

সিএবি (CAB) সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। সোমবার বাইপাসের ধারে একটি হোটেলে ছিল সিএবির বার্ষিক সাধারণ সভা। ভোটাভুটি হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সভাপতি পদে বসলেন মহারাজ।

বিরোধীরা কেউ মনোনয়ন জমা দেয়নি। গত ১৪ সেপ্টেম্বর নিশ্চিত হয়ে গিয়েছিল সৌরভ এবং তার প্যানেলের জয়। সোমবার হল সরকারি ঘোষণা। তিন বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর আগে ২০২২ সালে সভাপতি পদে থেকে বিদায় নিয়েছিলেন। মাঝে তিন বছর ক্রিকেট প্রশাসনের সঙ্গে সক্রিয় হবে যুক্ত ছিলেন না।

অবশেষে ২০২৬ টি২০ বিশ্বকাপের আগেই সিএবি শীর্ষ পদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বার্ষিক সাধারণ সভা শেষ করে গঙ্গোপাধ্যায় তার সঙ্গে ছিলেন নব নির্বাচিত কর্মকর্তারা সিএবিতে আসেন। দায়িত্ব নেওয়ার পরই সৌরভের পাখির চোখ বঙ্গ ক্রিকেটের সাফল্য।

দীর্ঘদিন বাংলা রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার বাংলা দলের জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে তার পাশাপাশি সিএবির আরও একটি মাঠ করার পরিকল্পনা রয়েছে সঙ্গে নিউটাউনে একটি স্টেডিয়াম হচ্ছে।

আগামী নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ আছে ইডেনে। সৌরভ বলেন , “এই ম্যাচটি অত্যন্ত আকর্ষণীয় হবে কারণ দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জিতেছে। ভালো পিচ হবে দর্শকরাও খেলাটা উপভোগ করবেন।”

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...