Monday, March 23, 2026

পিএম কেয়ারস ফান্ডের ৫০ হাজার কোটি কোথায়? মোদি সরকারের দুর্নীতি ফাঁস করে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

পিএম কেয়ারস ফান্ডের দুর্নীতি ফাঁস করে কেন্দ্রকে কড়া আক্রমণ করল তৃণমূল। রাজ্যসভায় দলের সাংসদ সাকেত গোখেল এক্স–এ একের পর এক প্রশ্ন তুলে দাবি করেছেন, এই তহবিল আসলে দুর্নীতি ঢাকার হাতিয়ার। তাঁর অভিযোগ, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার কোটি টাকা এই তহবিলে জমা হলেও তার সঠিক ব্যবহার বা হিসাব জনগণের সামনে আনা হয়নি।

তৃণমূল সাংসদ সাকেত গোখেলের প্রশ্ন, সরকারি ওয়েবসাইট ও জাতীয় প্রতীক ব্যবহার করা সত্ত্বেও কীভাবে প্রধানমন্ত্রী এই ফান্ডকে ব্যক্তিগত তহবিল বলে দাবি করতে পারেন? ২০২৩ সালের পরে কেন বন্ধ করে দেওয়া হল আয়–ব্যয়ের বিবৃতি প্রকাশ? তাঁর বক্তব্য, গত দু’বছর ধরে মানুষকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা হয়েছে।

তৃণমূল সাংসদের দাবি, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ৩০ হাজার কোটি টাকা এসেছে এই তহবিলে। সেই অর্থ দিয়ে ২০টি এইমস হাসপাতাল তৈরি করা যেত, কিংবা প্রত্যেক ভারতীয়কে একটি করে কোভিড ভ্যাকসিন দেওয়া যেত। অথচ মোদি সরকার বিদেশি ব্যাঙ্ক থেকে ২৭ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে টিকাকরণ খাতে। এর সুদ বাবদ বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার বোঝা চাপছে সাধারণ মানুষের ঘাড়ে। ফলে প্রশ্ন উঠছে, পিএম কেয়ারস ফান্ডে এত অর্থ থাকা সত্ত্বেও বিদেশি ঋণের প্রয়োজন হল কেন?

রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বলেন, “কোভিড মহামারীর সময় আচমকা এই তহবিল তৈরি হয়েছিল। আজও আমরা জানি না, এর দাতারা কারা।” আরেক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘গণতন্ত্র মানে আলোচনার সুযোগ। কিন্তু প্রধানমন্ত্রী শুধু বলেন, শোনেন না কিছুই। কোনও প্রশ্ন করার সুযোগ দেন না।’ রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এই অভিযোগ কেন্দ্রকে রীতিমতো অস্বস্তিতে ফেলতে পারে।

আরও পড়ুন – উত্তরভারত ছেড়ে উত্তরবঙ্গই বাঙালির পুজো-বেড়ানোর হট ফেভারিট ডেস্টিনেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...