Monday, June 8, 2026

আজ কলকাতার পুজো উদ্বোধন স্থগিত মুখ্যমন্ত্রীর, নজরদারি দুর্যোগ-পরিস্থিতি ও প্রশাসনের কাজে

Date:

Share post:

কলকাতায় (Kolkata) অস্বাভাবিক মেঘভাঙা বৃষ্টি। বিপর্যস্ত শহর। আকস্মিক প্রবল বর্ষণে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই মধ্যে মঙ্গলবার অর্থাৎ দুর্গাপুজোর দ্বিতীয়ায় কলকাতার সব নির্ধারিত পুজো উদ্বোধন স্থগিত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। আজ নিজে গোটা দুর্যোগজনিত পরিস্থিতি ও প্রশাসনের কাজ মনিটার করবেন। আরও পড়ুন: দুর্যোগ পরিস্থিতি: মঙ্গলবার সব পুজো উদ্বোধন স্থগিত ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামীকাল পরিস্থিতি ঠিক থাকলে বুধবার কলকাতার পুজোগুলি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ জেলার নির্ধারিত পুজো, যেখানে দুর্যোগ হয়নি, সমস্ত কিছু ঠিক আছে, মুখ্যমন্ত্রী নিজ বাসভবন থেকে সেগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এখনও পর্যন্ত কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা ৬। এহেন পরিস্থিতিতে সিইএসসি-র ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। বিপর্যয়ের জেরে আজ থেকেই স্কুল ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...