Thursday, March 26, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা, বিপদ এড়াতে কলকাতায় বিভিন্ন লেন-বাইলেনে যান চলাচল বন্ধ

Date:

Share post:

রাতভর রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (Kolkata)। পুরসভার হাজার চেষ্টাতেও জল সরাতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে রাস্তায় নেমে কাজ করছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। যেসব জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বা আহত হওয়ার খবর আসছে সেই জায়গা-সহ বিভিন্ন লেন-বাইলেনে (Lane-Bylane) যান চলাচল বন্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বড় রাস্তায় জল জমে যাওয়ায় সেখানে গাড়ি বা বাস খারাপ হয়ে যাচ্ছে। ফলে সেগুলি দাঁড়িয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

দুর্গাপুজোর (Durga Puja) হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। এদিকে অনেক পুজো প্যান্ডেলেই বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জলজমায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। সেই কারণে খালি চোখে যে জায়গাগুলি বিপজ্জনক মনে হচ্ছে, সেই সব জায়গায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানালেন ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) আধিকারিক। তবে যে রাস্তায় চলাচল বন্ধ করা হয়েছে, তার সবই লেন-বাইলেন। এর মধ্যে রয়েছে –
রাজবিহারী অ্যাভিনিউ সংলগ্ন রাস্তা
সার্দান অ্যাভিনিউ সংলগ্ন রাস্তা
ই এম বাইপাসের বেশ অনেকগুলি কানেক্টর
সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন রাস্তা

বড় রাস্তা বন্ধ না থাকলেও সবচেয়ে সমস্যা হচ্ছে রাস্তায় গাড়ি বা বাস নিয়ে বেরিয়ে বিপদে পড়েছেন অনেকেই। কারণ মাঝ রাস্তায় বাস-গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলিতে। সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি। সম্পূর্ণ ফোর্স নিয়ে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

Related articles

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...