কলকাতা ১৯°সে
ব্রেকিং
যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরা
বিনোদনখেলা

মাঝআকাশে হঠাৎ দেখা, মহারাজকীয় সাক্ষাৎ নিয়ে আপ্লুত মিমি

মাঝআকাশে হঠাৎ দেখা, মহারাজকীয় সাক্ষাৎ নিয়ে আপ্লুত মিমি

মাঝরাতের ক্লান্ত সফর। শেষ ফ্লাইটে কোনওমতে বাড়ি ফেরার তাড়া। আর সেই বিমানের মধ্যে আচমকা দেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) -এর সঙ্গে। তাঁর  আচরণে এতটাই আপ্লুত মিমি (Mimi Chakraborty) যে, পুরো অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

Sponsored

Sranchi In Article

মিমির পোস্টে জানা যায়, সেদিন ছিল রাতের শেষ বিমান। ফ্লাইটে প্রায় সব আসনই খালি, শুধু পিছনের সারিতে বসেছিলেন তিনি ও তাঁর সঙ্গীরা। সারাদিনের ক্লান্তির পর কোনওরকমে বিমানে উঠেছিলেন অভিনেত্রী। ঠিক সেই সময়ই দেখা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

মিমির দাবি, তাঁকে দেখেই বিজনেস ক্লাসের আসন ছেড়ে সাধারণ আসনে চলে আসেন প্রিন্স অফ ক্যালকাটা । শুধু তাই নয়, যাঁরা সেলফি তুলতে এগিয়ে এসেছেন, প্রত্যেকের সঙ্গেই ধৈর্য ধরে ছবি তুলেছেন তিনি। হাসিমুখে ভক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। কোনও বিরক্তি নয়, কোনও তাড়াহুড়ো নয়—বরং সহজ, স্বাভাবিক আচরণেই সকলকে আপন করে নিয়েছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

মিমি তাঁর পোস্টে লেখেন, কোলাহলে ভরা পৃথিবীতে এমন ব্যবহার সত্যিই মন ছুঁয়ে যায়। তাঁর কথায়, এই কারণেই সৌরভ শুধু প্রাক্তন ভারত অধিনায়ক হিসেবেই নয় , বহু মানুষের কাছে অনুপ্রেরণাও বটে।

এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হতে চলা বায়োপিক ঘিরেও জোর চর্চা চলছে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন (Luv Ranjan) ও অঙ্কুর গর্গ (Ankur Garg)। পরিচালকের আসনে বসতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে—যিনি এর আগে ‘লুটেরা’ (Lootera) , ‘উড়ান’ (Udaan) এবং ‘ভবেশ যোশি সুপারহিরো’ (Bhavesh Joshi Superhero) -র মতো ছবিতে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর ফ্রেমে সৌরভের বর্ণময় ক্রিকেটজীবন ও ব্যক্তিত্ব কীভাবে উঠে আসে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে অনুরাগীদের মধ্যে। সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে মিমির নামও ভাসছে বি টাউনের অন্দরে। মিমির আবেগময় পোস্ট সেই জল্পনা উস্কে দিল।

শোনা যাচ্ছে, ব্যস্ততার মাঝেও নাকি তাঁকে দেখা যেতে পারে ‘বিগ বস বাংলা’ (Bigg boss bangla) -র ঘরেও। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী ৬ মার্চ। ইডেনেই জমকালো অনুষ্ঠানে ঘোষণা হবে। ক্রিকেট, বায়োপিক, টেলিভিশন—সব মিলিয়ে হাজার ব্যস্ততার মাঝেও মাঝআকাশের সেই মুহূর্তে ‘মাটির মানুষ’ হিসেবেই ধরা দিলেন মহারাজ।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →