কলকাতা ২৮°সে
ব্রেকিং
ছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
বিনোদন

সমস্যা মিটেছে, গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্স মামলা প্রত্যাহার সুনীতার

সমস্যা মিটেছে, গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্স মামলা প্রত্যাহার সুনীতার

বলিউড অভিনেতা গোবিন্দার (Govinda) বিরুদ্ধে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়ার পর ডিভোর্স মামলা নিয়ে ফের শিরোনামে সুনীতা আহুজা (Sunita Ahuja)। জানা গিয়েছে বিবাহবিচ্ছেদ নিয়ে সুপারস্টারের বিরুদ্ধে যে মামলা তিনি করেছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন। গোবিন্দার ম্যানেজার শশী সিনহা (Sashi Sinha) বিষয়টি নিশ্চিত করেছেন। বলিউড সূত্রে খবর দুজনের মধ্যে চলতে থাকা সমস্যা মিটে যাওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা- পত্নী।

Sponsored

Sranchi In Article

প্রায় দু বছর ধরে গোবিন্দা এবং সুনীতার বৈবাহিক সম্পর্ক নিয়ে একাধিকবার চর্চা ও বিতর্ক হয়েছে। অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য-অভিযোগও করতে দেখা গেছে সুনীতাকে। পাল্টা জবাবও দিয়েছেন বলিউডের হিরো নাম্বার ওয়ান। সুনীতা ২০২৪ সালের ৫ ডিসেম্বর গোবিন্দার বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছিলেন। সেই আবেদনে মানসিক নির্যাতন, পরিত্যাগ ও পরকীয়ার মতো কিছু অভিযোগের কথা শোনা গিয়েছিল। সম্প্রতি সুনীতা তাঁর ছেলে যশবর্ধনকে নিয়ে বান্দ্রা আদালতে পৌঁছালে নতুন জল্পনা শুরু হয়।এবার জানা গেল ডিভোর্স মামলা তুলে নিয়েছেন সুনীতা। গবিন্দার ম্যানেজার জানিয়েছেন, দাম্পত্যে খুঁটিনাটি অশান্তি লেগেই থাকে। এগুলোকে নিয়ে এভাবে পাবলিকের সামনে এনে কাটাছেঁড়া করা উচিত নয়। এই ধরনের ঘটনা জনসম্মুখে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

ডিভোর্স নিয়ে নিয়ে নানা আলোচনা মধ্যেই গোবিন্দের সঙ্গে করবা চৌথ পালন করেছিলেন সুনীতা। অভিনেতার দেওয়া সোনার হার পরে সোশ্যাল মিডিয়াতে ছবিও শেয়ার করেন। তারপর থেকেই অনুমান করা হচ্ছিল বোধহয় সম্পর্কের বরফ গলেছে। এবার দেখা গেল বিবাহ বিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গোবিন্দার তরফ থেকে অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →