রগরগে যৌনতা আর শরীর সর্বস্ব আবেদনের সঙ্গে খুন রক্ত আর রিভেঞ্জের মিশেলে তৈরি যশ - নয়নতারা- কিয়ারা অভিনীত 'টক্সিক' (Toxic) যত বেশি বিতর্ক তৈরি করেছে মুক্তির আগে, অগ্রিম বুকিং টিকিট বিক্রির অংকে তার দ্বিগুণ গতিতে ঝড়ের ইঙ্গিত মিলেছে। বক্সঅফিস রিপোর্ট বলছেন, বুকিং খোলার পর প্রথম কয়েক দিনে সব ভাষা মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে! 

'টক্সিক ' ট্রেলার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে যে ১৯৪০ থেকে ১৯৭০ সালের প্রেক্ষাপটে গোয়ার পটভূমিতে গ্যাংস্টারের অপরাধ সাম্রাজ্য এবং কুৎসিত অন্ধকারের কথা বলতে এগিয়ে যাবে ছবির প্লট। দর্শকদের একাংশ যশের অবতারের প্রশংসায় পঞ্চমুখ হলেও যেভাবে সুবীর মহিলা চরিত্রদের শারীরিক অঙ্গভঙ্গি ও যৌন দৃশ্য ব্যবহার করা হয়েছে তা নিয়ে বিতর্ক ও নিন্দে কিছু কম হয়নি। সারা বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার স্ক্রিনে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই ছবি মুক্তি পাবে। টিকিট বিক্রির সংখ্যা এই মুহূর্তে আড়াই লাখের গণ্ডি ছাড়িয়েছে। অর্থাৎ দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আবার যে বড় ব্লকবাস্টার আসতে চলেছে ভারতীয় বিনোদন জগতে তা বলাইবাহুল্য।