দেশু ৭- এর (DeSu 7) শ্যুটিং শেষ। কিন্তু সত্যিই কি শেষ? কখনও নায়িকা সোশ্যাল মিডিয়ায় মনের কথা উজাড় করে চিঠি লিখছেন নায়ককে, কখনও আবার 'মালা রে ..' নস্টালজিয়া উসকে লাদাখের রাস্তায় সিগনেচার স্টেপ করছেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। কারণ একটাই, আগামী ছবির শ্যুটিং শেষের ঘোষণা করা। ঠিক যখন মনে হচ্ছিল এবার বুঝি পোস্ট প্রোডাকশনের আপডেট আসতে শুরু করবে তখন আবার নৈশ পার্টিতে 'দে-শু'র একে অন্যকে কেক খাইয়ে দেওয়ার ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীদের একাংশের টিপ্পনী, 'এত বছর পর পুরনো প্রেম জেগে উঠেছে'।
দেবকে কেক খাওয়ালেন শুভশ্রী, 'পুরনো প্রেম জেগে উঠেছে' টিপ্পনী সোশ্যাল মিডিয়ায়
Sponsored


তারকা যুগল অবশ্য এইসব কথায় পাত্তা দিতে নারাজ। আসলে একটা সিনেমাকে দর্শকের কাছে পৌঁছে দিতে ঠিক কোন কোন স্ট্রাটেজি শুরু থেকে নিতে হয়, সেটা বোধহয় এই মুহূর্তে সবথেকে ভালো জানেন প্রযোজক-অভিনেতা দেব (Dev)।

নিজের লাকি চার্মকে নিয়েই 'পরিচালক' হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সাংসদ অভিনেতা। টলিউডের লেডি সুপারস্টারের সঙ্গে দেবের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং একটা দীর্ঘ সময় বিরহ দূরত্বের কথা সকলেরই জানা। কিন্তু অতীত ভুলে দুজনেই এখন এগিয়ে চলেছেন আগামীর পথে। সত্যিই কি তাই? এখন যা যা ঘটছে সবটাই কি পেশাদারিত্বের খাতিরে নাকি কোথাও মনের কোণে পুরনো অনুভূতি এখনও উঁকি দিয়ে যায়? সাম্প্রতিককালে দুজনে যেভাবে ধরা দিচ্ছেন তাতে এই প্রশ্ন জাগা অমূলক নয়। 'DeSu 7' পরিচালক দেবের (Dev) ড্রিম প্রজেক্ট। যথেষ্ট পরিশ্রমও করেছেন তিনি। অভিনেতা তাই শ্যুটিং শেষের মুহূর্তদের স্মরণীয় রাখতে প্রিয় মানুষদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন। শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই (Subhashree Ganguly) নয়, দেখা মিলল ইধিকা পালেরও (Idhika Paul)। উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু নেটপাড়া যাঁকে খুঁজতে চাইল সেই রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) কোথাও দেখা গেল না। গত এক বছরে অবশ্যই হাতেগোনা কয়েকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।


দেব - শুভশ্রী (Dev -Subhashree) মানেই টলিউডে সুপারহিট কেমিস্ট্রির ম্যাজিক। এত বছর পেরিয়েও প্রাক্তন জুটিকে নিয়ে অনুরাগীমহলে অন্তহীন কৌতূহল। নায়ক নায়িকা দুজনেই সেটা খুব ভালো করে বোঝেন। তাই তো মান অভিমানকে দূরে সরিয়ে রেখে আবার তাঁরা কাছাকাছি, পাশাপাশি। দেবকে (Dev) নিজের হাতে কেক খাইয়ে দিয়ে শুভশ্রী উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, "এটা তোমাদের ছবি।" পাশে লাজুক হাসি সুপারস্টারের। বড় পর্দায় সিনেমা মুক্তি পাবে আগামী পুজোয়।

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













