কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে শর্ত হিসেবে বলে দেওয়া হয়েছে যে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এও জানায় যে তৃণমূল সাংসদদের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি মামলার নিষ্পত্তি একসঙ্গে সম্ভব নয়। এই মুহূর্তে যা তদন্তের পরিস্থিতি তাতে অভিষেককে হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই।

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই পরাজিত দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে। তুমি কি আনন্দের কখনো CID হাজিরা দিয়েছেন সাংসদ, কখনও আবার ঘণ্টার পর ঘণ্টা ইডি দফতরে দেখা দিয়েছে তাঁকে। অভিষেক চেয়েছিলেন সব মামলার একসঙ্গে শুনানি হোক। কিন্তু বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ জানিয়ে দিলেন এই মুহূর্তে তা সম্ভব নয়। তবে ভবানীপুর থানা, কালীতলা ও বিষ্ণুপুর থানায় সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তদন্তকারী সংস্থা ডাকলে সাংসদকে অবশ্যই হাজিরা দিতে হবে। সে ক্ষেত্রে হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে সেই বিষয়ে জানানো বাধ্যতামূলক।আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট যে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে, তার উপর এই নির্দেশের প্রভাব পড়বে না।