Monday, June 8, 2026

আমাদের পাড়া, আমাদের সমাধান: দু’মাসে রেকর্ড অংশগ্রহণ

Date:

Share post:

মাত্র দু’মাসের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নতুন নজির গড়ল। নবান্ন সূত্রে খবর, ২ অগাস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই হয়েছে ২৬ হাজারেরও বেশি শিবির। সেখানে হাজির হয়েছেন প্রায় ২ কোটি ৪ লক্ষ ৭৬ হাজার মানুষ।

নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও প্রশাসনিক মহলের ইঙ্গিত, মানুষের সাড়া দেখে সময়সীমা ও শিবিরের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। প্রকল্পের মূল লক্ষ্য, বুথস্তরে গিয়ে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনা ও দ্রুত সমাধান করা। প্রতিটি বুথের ছোটখাটো সমস্যার জন্য বরাদ্দ থাকছে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। এর ফলে স্থানীয় স্তরেই সেতু সংস্কার, রাস্তা মেরামত, টিউবওয়েল বসানো কিংবা নতুন রাস্তা তৈরির মতো কাজ দ্রুত শুরু হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজ্যের মোট ৮০ হাজার বুথের এক-চতুর্থাংশে শিবির সম্পন্ন হয়েছে। যেসব সমস্যার খরচ নির্ধারিত সীমার মধ্যে, সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে টাকা পাঠানোও শুরু হয়েছে। সরকারি হিসেবে, গোটা কর্মসূচির জন্য বরাদ্দ প্রায় ৮ হাজার কোটি টাকা।

সরকারি আধিকারিকদের মতে, ১০ লক্ষ টাকায় বড় প্রকল্প সম্ভব না হলেও স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে এটি যথেষ্ট কার্যকর হচ্ছে। প্রতিটি শিবিরে সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে অভিযোগ শুনে শংসাপত্র দিচ্ছেন, যা প্রকল্পে সরকারি স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে। এই কর্মসূচিতে প্রশাসনের পাশাপাশি শাসক দলও সক্রিয়। পঞ্চায়েত ও পুরসভা স্তরে তৃণমূলের আধিপত্য থাকায়, শিবিরে মানুষের ভিড় টানতে সুবিধা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে, বিধানসভা ভোটের আগে সরকারের বার্তা স্পষ্ট—শুধু সমস্যা শোনাই নয়, সরাসরি সমাধানও করছে প্রশাসন।

আরও পড়ুন- বৃষ্টিজনিত দুর্যোগে বাতিল কলকাতার উদ্বোধন, ভার্চুয়ালি জেলায় পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...