Tuesday, June 23, 2026

বাবার সঙ্গে সম্পর্কে চিড় কোয়েলের! দুই প্রজন্মের মধ্যে আত্মসম্মানের লড়াই 

Date:

Share post:

‘তুমি যাকে স্বার্থপর বলো, আমি বলি আত্মসম্মান’-ক্যাপশনের এইটুকু লেখাই দুই প্রজন্মের দূরত্বের ছবিটা স্পষ্ট করেছে। কিন্তু এমন কী ঘটল যার জন্য ‘স্বার্থপর’ শব্দের আগমন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) আর কোয়েল মল্লিকের (Koel Mallick) সম্পর্কের মাঝে? উত্তর মিলবে খুব তাড়াতাড়ি, কারণ প্রায় একদশক পর পর বড়পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছেন ভবানীপুরের মল্লিক বাড়ির দুই প্রজন্ম। বুধবার দুপুরে প্রকাশ্যে আসবে নতুন সিনেমা ‘স্বার্থপর’-এর প্রথম ঝলক, ঘোষণা সুরিন্দর ফিল্মসের (Surindar Films)।

‘স্বয়ংসিদ্ধা’র ভোলাভালা নায়ক থেকে ‘শত্রু’ নিধনে দাপুটে পুলিশ অফিসার রূপে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) দীর্ঘকাল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থেকেছেন। পরবর্তীতে তাঁর কন্যা কোয়েল (Koel Mallick) নিজের সাবলীল অভিনয় আর মিষ্টি ব্যবহারে হয়ে উঠেছেন ‘টলিক্যুইন’। দুজনেই একসঙ্গে প্রথমবার ধরা দিয়েছিলেন হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘নাটের গুরু’ সিনেমায়। সেটাই ছিল কোয়েলের প্রথম ছবি। এরপর বাপ-বেটি জুটি বেঁধে একাধিক ছবিতে কাজ করেছেন। বহু বছর পর আবার সিনেমার পর্দায় ধরা দেবেন তাঁরা। কিন্তু এবারও কি বাবা- মেয়ের ভূমিকায়? ছবির পোস্টারে দুই প্রজন্মের আলাদা দৃষ্টিভঙ্গির ইঙ্গিত মিলেছে। এই ছবিতে রয়েছেন কৌশিক সেনও। পরিচালনায় অন্নপূর্ণা বসু। সুর সাজানোর দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে ‘স্বার্থপর’ সিনেমায় ইমন চক্রবর্তীর (Imon Chakroborty) গান নাকি ইতিমধ্যেই রেকর্ড করা হয়ে গেছে। পুজোর আবহে প্রকাশ্যে আসতে চলেছে এই ছবির ফার্স্ট লুক। প্রযোজনা সংস্থার তরফে প্রকাশিত পোস্টারে রয়েছে প্রদীপ, দুটো আসন, পুজোর সামগ্রী আর দেয়ালের দুদিকে দুটো হাতের ছাপ- দুই প্রজন্মের মাঝে দূরত্ব বেড়েছে এটা স্পষ্ট। কিন্তু কেন? উত্তর জানতে উন্মুখ অনুরাগীরা।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...