Tuesday, June 23, 2026

শামি সম্পর্কে তথ্য নেই! শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিলেন আগরকর

Date:

Share post:

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের( IND vs WI) বিরুদ্ধে টেস্টে (Test) সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় দল।তবে চর্চায় রয়েছে একদিনের দলের অধিনায়কত্ব নিয়ে। রোহিত শর্মা পরবর্তী সময়ে শ্রেয়স আইয়ারই কি ভারতীয় দলের নেতা, এই বিষয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarakr)।

একদিনের দলে অধিনায়কত্ব নিয়ে আগরকর বলেন, “আমরা ওডিআই ফরম্যাট নিয়ে এখনও আলোচনা করিনি। শ্রেয়স সিনিয়র ক্রিকেটার, তবে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। এর আগে   আইপিএলে ও অধিনায়কত্ব করেছে। এমনকি  ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করেছে। তার মানে এই নয় যে ওকে এক দিনেক দলের অধিনায়ক করে দেওয়া হবে। অনেকের মধ্যেই অধিনায়ক হওয়ার গুণ থাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে দলে সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরণ থেকে করুন নায়ার, শামির নাম নিয়েও আলোচনা হয়ননি। দল ঘোষণা শেষে আগরকর বলেন, “একজন পারফর্মার হিসেবে আমরা জানি সে কী করতে পারে। তবে শামি সম্পর্কে আমার কাছে কোনও তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। শেষ কয়েক বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি।  কিন্তু সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে।” আগস্টে দলীপ ট্রফির শেষ দিনে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নামতে পারেননি শামি। জানা গিয়েছিল, পায়ে চোট লেগেছিল তাঁর।

আরও পড়ুন :সুপার কাপে একই গ্রুপে মোহন-ইস্ট, কবে হবে ডার্বি ম্যাচ?

ঈশ্বরণের না থাকা নিয়ে আগরকরের যুক্তি, “বিদেশে গেলে  তৃতীয় ওপেনার দরকার হয়। ফলে ১৬-১৭ জনের স্কোয়াড বাছা হয়। এখানে তৃতীয় ওপেনার দরকার নেই। যদি কেউ চোট পায় ঈশ্বরণকে দ্রুত দলের সঙ্গে যুক্ত করা হবে। ঈশ্বরণের পরিবর্তে অক্ষর পটেলের মতো স্পিনার-অলরাউন্ডার নিয়েছি। তা ছাড়া কেএল রাহুল আর যশস্বী তো ওপেনিংয়ে খারাপ খেলেনি। আগামীদিনে প্রয়োজন হলে অভিমন্যুর কথা ভাবা হবে। করুণের থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...