Tuesday, June 23, 2026

প্যান্ডেল হপারদের জন্য অতিরিক্ত মেট্রো: জেনে নিন কোথায় কখন

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Pujo) ভিড় সামাল দিতে রাতভর মিলবে মেট্রো পরিষেবা (Metro Service)। প্রতিবছর-ই দুর্গাপুজোতে কলকাতার (Kolkata) ভিড় সামলাতে বাড়তি পরিষেবা দিয়ে থাকে মেট্রো। এবছরও তার অন্যথা হবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদের সুবিধার্থে স্মার্ট কার্ডের দামও সস্তা করার কথাও ঘোষণা করেছে। আগে ‘সিকিউরিটি ডিপোজিট’ রাখতে হত ৮০ টাকা, তা কমে দাঁড়ালো ৫০ টাকায়। এছাড়াও একবার রিচার্জের বৈধতা একবছরের থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। আরও পড়ুনঃ মালবোঝাই লরির সামনাসামনি সংঘর্ষ আগুন! পুড়ে মৃত্যু চালকের

দেখে নিন তিন লাইনের মেট্রোর সময়সূচীঃ পঞ্চমীতে(শনিবার)
ব্লু লাইন: সকাল ৮টা থেকে রাত ১১টা
গ্রিন লাইন: সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা ১৬মিনিট
ইয়েলো লাইন: বিকেল ৩টে থেকে রাত ১০টা ৩৫ মিনিট
পার্পল লাইন: বিকেল ৩টে থেকে

ষষ্ঠী(রবিবার)
ব্লু লাইন: সকাল ৯টা থেকে রাত ১১টা
গ্রিন লাইন: সকাল ৯টা থেকে রাত ১১টা
বাকি দুটি লাইন একই সময়ে চলবে মেট্রো।

সপ্তমী থেকে নবমী (সোমবার থেকে বুধবার)
ব্লু লাইন: বেলা ১টা থেকে ভোর ৪টে
গ্রিন লাইন: বেলা ১:৩০ থেকে ভোর ৪টে ১৮মিনিট
ইয়েলো লাইন: বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫০মিনিট
পার্পল লাইন একই সময়

দশমী (বৃহস্পতিবার)
ব্লু লাইন: বেলা ১টা থেকে রাত ১০টা
গ্রিন লাইন:  বেলা ১:৩০ থেকে রাত ১০:৩০টা
ইয়েলো লাইন: বিকেল ৩টে থেকে রাত ৯টা ২০মিনিট
পার্পল লাইন: বিকেল ৩টে থেকে রাত সাড়ে ৯টা

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...