Sunday, May 31, 2026

সাঁতারের আমন্ত্রণ যাঁর, জুবিন মৃত্য়ু তদন্তে সেই শেখর গোস্বামীকেই প্রথম গ্রেফতার

Date:

Share post:

নাম ছিল এফআইআর-এ। সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Singer Jubin Garg death) মৃত্যুতে জুবিনের সঙ্গী সেই শেখর গোস্বামীকেই প্রথম গ্রেফতার করল অসম সরকারের (Assam Govt.) গঠন করা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT)। বৃহস্পতিবার শেখরজ্যোতি গোস্বামীকে গুয়াহাটির (Guwahati) কাছে তাঁর জালুকবাড়ির বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের অনুষ্ঠানের আয়োজক সিদ্ধার্থ শর্মার বাড়িতেও যান এসআইটি সদস্যরা। আরও পড়ুনঃ প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে চারটি ইঞ্জিন

জুবিন মৃত্যুতে জাতীয় নারী বাহিনীর তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই এফআইআরে নাম ছিল শ্যামকানু, সিদ্ধার্থ, সঞ্জীব নারিনের। সেই সঙ্গে নাম ছিল ড্রামিস্ট শেখরজ্যোতিরও। সেই তদন্তে বুধবার সন্ধ্যায় ৯ সদস্যের এই বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলটির নেতৃত্বে রয়েছেন সিআইডির বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত।

প্রসঙ্গত, আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে তদন্ত গভীর হচ্ছে। শিল্পীর ভিসেরার নমুনা দিল্লির সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে (সিএফএল) পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মামলাটি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। আপাতত তাদের দায়িত্বেই তদন্ত চলছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে জুবিন গর্গ মারা যান। সিঙ্গাপুরে তিনি একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। প্রাথমিক ময়নাতদন্ত শেষ হলেও তাঁর মরদেহ দেশে ফেরার পর আসাম সরকার আরও একটি ময়নাতদন্ত করায়। সূত্রের খবর, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে প্রথমে যোগ দিতে চাননি জুবিন ৷ সিঙ্গাপুরে যাওয়ার আগের মুহূর্তেও জুবিন ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, তিনি যেতে চান না কিন্তু এই ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য তাঁকে কার্যত জোর করা হয়েছে৷

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...