Tuesday, June 23, 2026

গর্ভবতী মহিলাকে পুশব্যাক অবৈধ বলেছে হাইকোর্ট: মোদি সরকারকে নিশানা অভিষেকের

Date:

Share post:

বাংলাকে এরা নিপীড়িত শোষিত করে রাখতে চেয়েছে। হাই কোর্টের একটা অর্ডার এসেছে বীরভূমের গর্ভবতী মহিলাকে এবং তার সঙ্গে ৬ জনকে বাংলাদেশি বলে রিপোর্ট করে দেওয়া হয়েছে- আদালতের শুক্রবারের রায়ের প্রসঙ্গ তুলে মোদি সরকারকে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন, বাংলা ভাষার অপমান ও বাংলাভাষীদের উপর আক্রমণ প্রসঙ্গ অভিষেক বলেন, ”হাইকোর্টের আজ একটা নির্দেশ এসেছে। বীরভূমের এক গর্ভবতী মহিলা-সহ ছয় জনকে বাংলাদেশি বলে পুশব্য়াক করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট আজ সেই পদক্ষেপকে অবৈধ বলেছে। পাশাপাশি, ওদের চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। বাঙালি দেখলে বলছে বাংলাদেশি।” তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”বাংলাকে এরা নিপীড়িত শোষিত করে রাখতে চেয়েছে।”

‘পরিযায়ী’ তকমা দিয়ে বাংলার পরিবারকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বাংলাদেশি বলে দাগিয়ে সোনালী বিবির পরিবারকে সীমান্ত পার করানোর সিদ্ধান্ত একতরফা ও ভুল ছিল, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। চার সপ্তাহের মধ্যে ওই পরিবারকে ফেরানোর নির্দেশ দিয়েছে বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...